শহীদ শরিফ ওসমান হাদির বিচার দাবিতে ফের শাহবাগ মোড়ে ফিরেছেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। শনিবার দুপুর ১২টার পর তারা আজিজ সুপার মার্কেটের সামনে থেকে শাহবাগ মোড়ে এসে অবস্থান নেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে শহীদ ওসমান হাদির কবর জিয়ারতে নির্বিঘ্নে যাওয়ার সুযোগ করে দিতে সকাল ১০টার কিছুক্ষণ পর শাহবাগ মোড় থেকে সরে যান ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা।
সকালে সংগঠনটি ফেসবুকে এক পোস্টে জানায়, ‘আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের শহীদ শরীফ ওসমান বিন হাদির কবর জিয়ারত উপলক্ষে ইনকিলাব মঞ্চ শাহবাগ মোড় থেকে ডানদিকে আজিজ সুপারমার্কেটের সামনে অবস্থান নিয়েছে।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
