বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। আগামী ৯ এপ্রিল এই দুই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
আজ মঙ্গলবার পৃথক প্রজ্ঞাপনে তফসিল ঘোষণা করে ইসি। তফসিল অনুযায়ী, এই দুই আসনে মনোনয়নপত্র দাখিলের তারিখ ২ মার্চ, ৫ মার্চ মনোনয়নপত্র যাচাই-বাছাই। ৬ মার্চ থেকে শুরু করে আপিল চলবে ১০ মার্চ পর্যন্ত। আপিল নিষ্পত্তি করা হবে ১১ মার্চ। এই আসনে প্রার্থিতা প্রত্যাহারের জন্য ১৪ মার্চ ও প্রতীক বরাদ্দের জন্য ১৫ মার্চ ধার্য করা হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা-১৭ আসনটি রেখে বগুড়া-৬ আসন ছেড়ে দিয়েছেন। এ ছাড়া শেরপুর-৩ আসনে একজন বৈধ প্রার্থী ইন্তেকাল করার কারণে এই আসনে নির্বাচন বাতিল করা হয়।
উল্লিখিত দুই আসনে পোস্টাল ভোট থাকলেও ভোটার সংখ্যা কম হওয়ায় শুধু শেরপুর-৩ আসনে গণভোট হবে না বলে জানান তিনি।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
