Thursday , 16 July 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ

বরগুনা-১ আসনে বিএনপির মনোনয়ন যুদ্ধ / কে পাবেন ধানের শীষ

বরগুনা প্রতিনিধি:

বরগু‌না-১ ( বরগুনা-আমতলী – তালতলী ) আসনটি দীর্ঘদিন ধরেই বিএনপি’র জন্য অত্যন্ত সম্ভাবনাময় একটি এলাকা হলেও, বারবার মনোনয়ন বাছাইয়ের ব্যর্থতায় বিজয়ের সুবর্ণ সুযোগ হাতছাড়া হয়ে আসছে । এলাকাটিতে ধানের শীষের প্রতি সাধারণ মানুষের ভালোবাসা ও ব্যাপক সমর্থন থাকলেও অজ্ঞাত কারণে স্বাধীনতা পরবর্তী সময়ে বারবার এ আসনটি হাতছাড়া হয় বিএনপির। ধারনা করা হচ্ছে প্রার্থী নির্বাচনে ভুল কৌশল এবং বিতর্কিত সিদ্ধান্তের কারণে পরাজয় হয়েছে।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এ আসনে বিএনপির মনোনয়ন যুদ্ধে সম্ভাব্য প্রার্থীর সংখ্যা কয়েক গুণ বেড়েছে। এর মধ্যে অনেকেই রাজনীতিবিদ ও সফল ব্যবসায়ী। গত ১৭ বছর তারা আন্দোলন-সংগ্রামে অনেকেই রাজপথে ছিলেন । দলের সভা-সমাবেশেও সরব উপস্থিতি ছিল তাদের। এখন তারা জনগণের সেবা ও এলাকার উন্নয়নে কাজ করার জন্য মনোনয়ন যুদ্ধে নেমেছেন । অনেকের মনোনয়ন নিশ্চিতের বার্তা/ গ্রীণ সিগন্যাল ছড়িয়ে পড়েছে তৃণমূলে। এতে করে এলাকায় দলীয় কর্মকান্ডের গতি আরো বৃদ্ধি পেয়েছে এবং নেতা-কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। মনোনয়ন যুদ্ধেের লড়াইয়ে মাঠে রয়েছেন দক্ষিণ বাংলার কয়েকজন আলোকিত রাজনীতিবিদ । দেশের রাজনীতিতে তাদের অবদান ছিল চোখে পড়ার মতো । তারা রাজপথের আন্দোলন-সংগ্রামে ছিলেন আপোষহীন । তাঁরা অনেকেই দলের দুঃসময়ে রাজপথে ছিলেন, আন্দোলনে অংশ নিয়েছেন, হামলা-মামলার মুখোমুখি হয়েছেন এবং কারাগারেও ছিলেন। তারা তৃণমূল নেতাকর্মীদের ভালোবাসা ও আস্থার পাত্র। বরগুনা-১আসনে বিএনপির মনোনয়ন যুদ্ধে সম্ভাব্য প্রার্থী হিসেবে যারা মাঠে রয়েছেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা,জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক ফজলুল হক মাস্টার , বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শ্রম বিষয়ক সহসম্পাদক ফিরোজউজ জামান মামুন মোল্লা, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক তরুণ সমাজ সেবক ছাত্রনেতা এ্যাড মোঃ রেজবুল কবির , জেলা বিএনপি’র সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও আমতলী উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি দক্ষিণ বঙ্গের অগ্নিঝড়া বক্তা মশিউর রহমান আকন, কাস্টমস এন্ড ভ্যাট আপীলাত ট্রাইব্যুনালের অবসরপ্রাপ্ত বিচারক বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোহাম্মদ নুরুল ইসলাম । তবে তৃণমূলের নেতাকর্মী ও সমর্থকদের মনে একটাই প্রশ্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কে পাচ্ছেন ধানের শীষ প্রতীক।
দীর্ঘদিন পরে হলেও বিএনপির জন্য সম্ভাবনাময় এক নির্বাচনী বাস্তবতা তৈরি হয়েছে। তবে এই সুযোগকে কাজে লাগাতে হলে দলকে ত্যাগী ও জনসম্পৃক্ত প্রার্থীকেই বেছে নিতে হবে। অন্যথায় এই আসনে বিজয় নয়, বরং হারানোর ইতিহাসই পুনরাবৃত্তি হবে।

About Syed Enamul Huq

Leave a Reply