ইরানের ইসলামিক রেভুল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) মুখপাত্র আলী মোহাম্মদ নাইনি বলেছেন, বর্তমান গতিতে ইরান ছয় মাস ধরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ‘তীব্র যুদ্ধ’ লড়তে পারবে। রোববার (৮ মার্চ) ফার্স সংবাদ সংস্থা এ খবর দিয়েছে।
নাইনি বলেন, ইরান এখন পর্যন্ত ‘প্রথম এবং দ্বিতীয় প্রজন্মের’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে, তবে আগামী দিনে ‘উন্নত এবং কম ব্যবহৃত দূরপাল্লার ক্ষেপণাস্ত্র’ ব্যবহার করবে। আইআরজিসি ইরানের অন্যতম শক্তিশালী ও প্রভাবশালী একটি সংস্থা। সামরিক ও গোয়েন্দা কর্মকাণ্ডের পাশাপাশি রাজনীতি, শিক্ষা ও অর্থনীতিতেও এ বাহিনীর ব্যাপক প্রভাব রয়েছে।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
