মোস্তাফিজ রহমান
উত্তরাঞ্চল প্রতিনিধি:
বাংলাদেশ বেতার রংপুর আয়োজিত হ্যাঁ ভোটের উপর বহিরাঙ্গন অনুষ্ঠান। রংপুর পাবলিক লাইব্রেরি শহীদ মিনারে অনুষ্ঠানটি শুরু হয় বিকেল চারটায়।
অনুষ্ঠানের বিষয়বস্তু ছিল,আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে ‘হ্যাঁ’ ভোট। এতে বক্তব্য রাখেন, বাংলাদেশ বেতারের উপ-মহা পরিচালক অনুষ্ঠান এস এম আবুল হোসেন, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন, বাংলাদেশ বেতারের সুযোগ্য আঞ্চলিক পরিচালক, জনাব মোঃ আব্দুর রহিম । আলোচনা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
