ঢাকার নয়াপল্টনে বিএনপির সমাবেশ ও সংঘাত ঘিরে যুক্তরাষ্ট্র দূতাবাস প্রতিনিধিদল ওই এলাকা পরিদর্শন করেছে বলে খবর ছড়িয়ে পড়েছিল। তবে এ খবর নাকচ করেছে যুক্তরাষ্ট্র দূতাবাস।
শনিবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় এ বিষয়ে জানতে চাইলে যুক্তরাষ্ট্র দূতাবাসের মুখপাত্র স্টিফেন ইবেলি বলেন, ‘এ ধরনের তথ্য পুরোপুরি অসত্য।’
ততক্ষণে সংবাদমাধ্যমে বাইডেনের উপদেষ্টার নয়াপল্টনে বিএনপির কার্যালয় পরিদর্শন এবং সেখানে ব্রিফিংয়ের খবর ও ভিডিও প্রকাশিত হয়।
সেখানে বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনসহ বাইডেনের উপদেষ্টা বলে দাবি করা সেই ব্যক্তিকে ইংরেজিতে কথা বলতে দেখা যায়।
কে এই ব্যক্তি? তিনি কোন দলের হয়ে কাজ করছেন?—জানতে চাইলে ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের মুখপাত্র বলেন, ‘ওই ভদ্রলোক যুক্তরাষ্ট্র সরকারের হয়ে কথা বলেন না। তিনি একজন বেসরকারি ব্যক্তি।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
