গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছেন, ‘ড. ইউনুস বাংলাদেশকে আমেরিকা বানাতে চেয়ে জনগণের সঙ্গে প্রতারণা করছেন। তবে আমরা ভেবেছিলাম তিনি এ দেশকে সিঙ্গাপুর, ইউরোপের মতো বানাবেন। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর এখন পর্যন্ত দৃশ্যমান কোনো উন্নয়ন ঘটাতে পারেননি। বিচার ও সংস্কারের মুলা ঝুলিয়ে নির্বাচনকে বিলম্বিত করা হচ্ছে।
তিনি বলেন, ‘আগামী নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদ হবে ভারতীয় আধিপত্যবাদ মুক্ত সংসদ। জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে এ দেশে মাস্তানতন্ত্রের রাজনীতি বিদায় নিয়েছে। দেশে আর মাস্তানির রাজনীতি, হেডমগিরির রাজনীতি জনগণ মেনে নেবে না।
আমরা সংখ্যায় কম হতে পারি, তবে আমরা বিপ্লবী। আমরা বিপ্লব প্রতিষ্ঠা করেছি।’
আওয়ামী লীগের ডামি এমপিদের ভারতীয় গোয়েন্দা সংস্থা নির্বাচনে নামাতে তৎপর হয়েছে। আগামী নির্বাচনে কোনো আওয়ামী লীগের ডামি এমপিদের সুযোগ দেওয়া হবে না।’
দৈনিক সকালবেলা National Daily Newspaper
