বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এ বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ আধাসামরিক এই বাহিনীর ৭২ সদস্যকে পদক পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর সংশ্লিষ্টদের উদ্দেশ্যে ব্ক্তব্য দেন সরকারপ্রধান।
আজ সোমবার পিলখানায় বিজিবির দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠিত হচ্ছে। অনুষ্ঠানে যোগ দিতে সকাল সাড়ে ৯টায় পিলখানায় আসেন অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বিজিবি সদরদপ্তরের বীরউত্তম আনোয়ার হোসেন প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী উপস্থিত রয়েছেন এবং আনুষ্ঠানিক কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করছেন।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
