শারমিন আক্তার পলি:
গতকাল ২৯ এপ্রিল ২০২২ইং তারিখে রাজধানীর ওয়ারীতে শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ফোরাম ৭১ কর্তৃক আয়োজিত এক মনোরম পরিবেশে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বীর শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে ইফতারের আগে দোয়া করা হয়। উক্ত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় কমিটির সভাপতি মোঃ আলতাফ হোসেন, উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শহীদ মুক্তিযোদ্ধা পরিবার ফোরাম ৭১ এর প্রতিষ্ঠাতা সভাপতি ও জাতীয় সাংবাদিক সংস্থার ঢাকা মহানগর কমিটির সভাপতি মোঃ শাহ্ আলম স্বপন। এ ছাড়াও সংস্থার সাধারণ সম্পাদক আনাস (সাইফুল ইসলাম), সিনিয়র সহ-সভাপতি শাহনাজ সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক মোঃ হানিফ মাঝি শাহিন, মাজহারুল ইসলাম, আমিরুল ইসলাম, মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ সাঈদ কমান্ডার, মোঃ খোকন, জয় খোকনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
