বিএনপি নেতাদের উদ্দেশে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন, রাজনৈতিক অপসংস্কৃতি থেকে যদি লাফালাফি-পাল্লাপাল্লি থেকে যদি বেরিয়ে আসতে না পারেন, তবে আমরা বুড়িগঙ্গার পানি দিয়ে একটু গোসল করাবো। যাতে ভবিষ্যতে আপনাদের ব্রেনটা একটু খোলে আরকি।
শনিবার (১ নভেম্বর) বিকেলে রাজধানীর পল্টনে জুলাই সনদ বাস্তবায়নে তরুণ আলেমদের ভাবনা শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আমরা সিনিয়র নেতাদের এত দিন জমজমের পানি দিয়ে পরিষ্কার করার চেষ্টা করেছি, ওনাদের মাথাও পরিষ্কার হয়নি, শরীরও পরিষ্কার হয়নি।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
