Friday , 26 June 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’র লক্ষ্মীপুর জেলার যুগ্ম আহবায়ক রিমনের পদত্যাগ
--পদত্যাগকারী রিমন

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন’র লক্ষ্মীপুর জেলার যুগ্ম আহবায়ক রিমনের পদত্যাগ

মো. রবিউস সানি আকাশ
স্টাফ রিপোর্টার

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন লক্ষ্মীপুর জেলার যুগ্ম আহবায়ক রেদওয়ান হোসেন রিমন তার নিজ ফেইসবুক আইডি থেকে পদত্যাগের কথা প্রচার করেন।

রিমন বলেন- বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি গর্বের প্লাটফর্ম। এটা কারো ব্যক্তিগত সংগঠন না, এটা বাংলাদেশের ছাত্রজনতার সংগঠন। এটা বিপ্লবীদের সংগঠন। কিন্তু একটা গোষ্ঠী রাজনৈতিক দল গঠনের উদ্দেশ্যে সম্পূর্ণ প্লাটফর্মকে আজকে হাসির পাত্রে পরিণত করেছে।

আমি রেদওয়ান হোসাইন রিমন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন লক্ষ্মীপুর জেলার যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছি।

আমি মনে করি বিপ্লবীদের সংগঠন হবে বিপ্লবীদের মাধ্যমে। কোনো স্বার্থন্বেষী মহলের হাতের পুতুল হিসেবে না। যখন খুশি খুললাম যখন খুশি বন্ধ করলাম এটা কোনো বিপ্লবী সংগঠন হতে পারে না। তাই সকল বিবেচনায় আমি বৈছাআ লক্ষ্মীপুর জেলার যুগ্ম আহ্বায়ক পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম। বিপ্লবীরা কখনও কারো হাতের পুতুল হয় না। তারা স্বাধীন, তারা কাউকে ভয় করে না।

তার এই পদত্যাগের বিষয় ফেইসবুকে পোস্ট হওয়ার পরপরই স্যোশাল মিডিয়ায় মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। তার এই সিদ্ধান্ত অনেকেই সাহসী সিদ্ধান্ত মনে করেন। এছাড়া কমেন্টে ভিন্ন ভিন্ন মন্তব্য দেখা যায়।

About Syed Enamul Huq

Leave a Reply