Thursday , 25 June 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
ভালুকায় ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি পালিত

ভালুকায় ৬ দফা দাবিতে স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি পালিত

ময়মনসিংহ প্রতিনিধিঃ
নিয়োগ বিধিমালা সংশোধনসহ ১৪তম ও ১১তম গ্রেড বাস্তবায়নের দাবিতে কর্মসূচি , নিয়োগ বিধিমালা সংশোধন, স্নাতক ডিগ্রি সংযোজন করে ১৪তম গ্রেড এবং ইন—সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেড বাস্তবায়নসহ ছয় দফা দাবিতে ময়মনসিংহের ভালুকায় স্বাস্থ্য সহকারীরা দুই ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেছেন। মঙ্গলবার সকাল ১০টা থেকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে বাংলাদেশ হেল্থ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন ভালুকা শাখার ব্যানারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। দীর্ঘদিনের দাবিতে ক্ষোভ

কর্মসূচিতে বক্তব্য রাখেন— সংগঠনের ভালুকা শাখার সভাপতি মো. রফিকুল ইসলাম, কে.বি.এম. সাইদুজ্জামান রানা, রফিকুল ইসলাম হিরন, মো. আশরাফুল, মো. সেলিম মিয়া, মো. শামছুদ্দোহা, আব্দুল হামিদ, মাহফুজ আরা, আফরোজা আক্তার, আফরোজা পারভিন, আফরোজা খাতুন এবং আব্দুল হামিদুর রহমান। বক্তারা বলেন, “স্বাস্থ্য সহকারীদের দীর্ঘদিনের ন্যায্য দাবিগুলো আজও বাস্তবায়ন হয়নি। ফলে আমরা বাধ্য হয়ে আন্দোলনের পথে নামতে বাধ্য হচ্ছি।”

তারা আরও জানান, “দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে কর্মবিরতি এবং পরবর্তী সময়ে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।”
দাবিগুলোর সারসংক্ষেপ: স্বাস্থ্য সহকারীদের ছয় দফা দাবির মধ্যে উল্লেখযোগ্য হলো— নিয়োগ বিধিমালা সংশোধন
স্নাতক ডিগ্রি সংযোজন করে ১৪তম গ্রেডে উন্নীতকরণ ইন—সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেড বাস্তবায়ন

চাকরি জাতীয়করণ, পদোন্নতি নীতিমালা প্রণয়ন, অবসরোত্তর সুবিধা নিশ্চিতকরণ, শেষে তারা সরকারের প্রতি আহ্বান জানান, অবিলম্বে তাদের দাবিগুলো বাস্তবায়নের জন্য কার্যকর পদক্ষেপ নেওয়া হোক, নতুবা বৃহত্তর আন্দোলনের ডাক আসতে পারে।

About Syed Enamul Huq

Leave a Reply