Friday , 26 June 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
মন্ত্রণালয়ে এসি ছাড়ি না, ফ্যান ব্যবহার করি : মুক্তিযুদ্ধমন্ত্রী
--সংগৃহীত ছবি

মন্ত্রণালয়ে এসি ছাড়ি না, ফ্যান ব্যবহার করি : মুক্তিযুদ্ধমন্ত্রী

অনলাইন ডেস্ক:

মুক্তিযুদ্ধমন্ত্রী অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেছেন, ‘তারেক রহমানের সরকার দেশ পরিচালনায় সব কিছুতে স্বচ্ছতা সাধন করছেন। আমাদেরও নির্দেশ দিয়েছেন স্বচ্ছতা সাধন করতে। যার কারণে আমরা মন্ত্রণালয়ে এসি ছাড়ি না, ফ্যান ব্যবহার করি।’

শনিবার (২৫ এপ্রিল) দুপুরে টাঙ্গাইলের সখীপুরে কৃষকদের মাঝে বিনা মূল্যে সার ও বীজ বিতরণ এবং পিজি খামারিদের মাঝে উপকরণ বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ সরকার দুর্নীতি করে রাষ্ট্রের অর্থনীতি বেহাল তৈরি করে গেছে। তারপর ১৮ মাস অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে ছিলেন মুহাম্মদ ইউনূস। তিনিও চেষ্টা করে গেছেন। এমন দেউলিয়া করে গেছেন দেশের অর্থনীতিকে যে ১৮ বছরে তেমন কিছুই দিয়ে যেতে পারেননি আমাদের। সরকার একেবারে শূন্য হাতে শুরু করেছে।’

তিনি বলেন, ‘তারেক রহমান চেষ্টা করছেন দেশকে একটা পর্যায়ে তুলে আনার জন্য। আমরা বিশ্বাস করি, প্রধানমন্ত্রী আমাদের নিয়ে একটা স্বনির্ভর অর্থনীতির দেশে পরিণত করবার চেষ্টা করছেন।’

About Syed Enamul Huq

Leave a Reply