Thursday , 25 June 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
মানবতার সেবায় বুড়িমারীতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ
--প্রেরিত ছবি

মানবতার সেবায় বুড়িমারীতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ

মেহেরুবান হাবিব

লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ

‎বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারীতে ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) সকালে বুড়িমারী ইউনিয়ন যুবদলের আয়োজনে ইউনিয়ন পরিষদ হলরুমে দিনব্যাপী এ সেবামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়। বুড়িমারী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আয়নাল হকের সার্বিক তত্ত্বাবধানে ক্যাম্পে প্রায় ছয় শতাধিক মানুষকে চিকিৎসাসেবা প্রদান করা হয়।

‎ক্যাম্পে রোগীদের সেবা দেন ইউরোলজি বিশেষজ্ঞ ও সার্জন ডা. শাহীনুর ইসলাম শাহীন এবং পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শাহীনুর রহমান সাগর। এ সময় রোগীরা বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় ওষুধ পান।
‎বুড়িমারীর বিভিন্ন ওয়ার্ড থেকে শত শত মানুষ চিকিৎসা নিতে আসেন। একজন রোগী আলেয়া বেগম (৫৩) বলেন, আমি গরিব মানুষ, চিকিৎসা করার টাকা নাই। শুনেছি যুবদল ফ্রিতে চিকিৎসা আর ওষুধ দিচ্ছে, তাই আসলাম।

‎আরেক রোগী রহিম উদ্দিন বলেন,দীর্ঘদিন পেটের সমস্যায় ভুগছি, রংপুরে যেতে পারি না। আজ যুবদলের এই সেবা আমাদের মতো গরিব মানুষের জন্য আশীর্বাদ।

‎রক্তের গ্রুপ পরীক্ষা করতে আসা রুচি আসলাম বলেন, বিনামূল্যে রক্ত পরীক্ষা করার এই উদ্যোগটি সত্যিই প্রশংসনীয়। এতে অনেক গরিব মানুষের উপকার হবে। বুড়িমারী ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আয়নাল হক বলেন, মানবতার সেবায় যুবদল সর্বদা মানুষের পাশে থাকবে। এর আগেও আমরা ফ্রি চক্ষু ক্যাম্প ও রাস্তা সংস্কার কাজ করেছি। ভবিষ্যতেও মানুষের কল্যাণে আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।

‎এ সময় উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা যুবদলের আহ্বায়ক রাবিউল ইসলাম, সদস্য সচিব জাকির হোসেন সুমন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাসেদুর রহমান রাসেদ, বুড়িমারী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি হামিদুল ইসলাম, সাধারণ সম্পাদক নিয়াজ নাহিদ, যুগ্ম সাধারণ সম্পাদক হাসানুজ্জামান হাসান, ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি ফরিদুল ইসলাম মনা, যুগ্ম সাধারণ সম্পাদক সুজন সরকার, সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান জুয়েলসহ স্থানীয় নেতৃবৃন্দ।

About Syed Enamul Huq

Leave a Reply