Saturday , 27 June 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
মামুন হত্যা : ২ শ্যুটারসহ তিনজনের স্বীকারোক্তিতে অস্বীকৃতি
--সংগৃহীত ছবি

মামুন হত্যা : ২ শ্যুটারসহ তিনজনের স্বীকারোক্তিতে অস্বীকৃতি

অনলাইন ডেস্কঃ
পুরান ঢাকায় ‘শীর্ষ সন্ত্রাসী’ তারিক সাইফ মামুনকে গুলি করে হত্যার মামলায় গ্রেপ্তার দুই শ্যুটারসহ তিন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে অস্বীকৃতি জানানোর পর কারাগারে পাঠানো হয়েছে। একই সঙ্গে অন্য আসামি শামীম আহম্মেদকে রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।বৃহস্পতিবার (২০ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

আসামিরা হলেন মো. ফারুক হোসেন ফয়সাল, রবিন আহম্মেদ পিয়াস, মো. রুবেল ও শামীম আহম্মেদ।

আদালত সূত্রে জানা গেছে, রিমান্ড শেষে চার আসামিকে আদালতে হাজির করা হয়। ফারুক হোসেন ফয়সাল, রবিন আহম্মেদ পিয়াস, মো. রুবেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। এজন্য তাদের পৃথক তিন আদালতে নেওয়া হয়। তবে তারা জবানবন্দি দিতে অস্বীকৃতি জানান।
এরপর এই তিন আসামিসহ শামীমকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এর আগে গত রবিবার মামুন হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের পাঁচ দিনের রিমান্ড নেওয়া হয়।পুরান ঢাকার আদালত পাড়ার কাছে ঢাকা ন্যাশনাল মেডিক্যাল কলেজের ফটকে ১০ নভেম্বর সকাল ১১টার দিকে গুলি করে হত্যা করা হয় মামুনকে। মামুনের স্ত্রী বিলকিস আক্তার রীপা শনিবার ঢাকার সূত্রাপুর থানায় অজ্ঞাতপরিচয় ১০-১২ জনকে আসামি করে মামলা করেন।

About Syed Enamul Huq

Leave a Reply