মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের কথিত উপদেষ্টা মিয়া জাহিদুল ইসলাম আরেফীর চাচাতো ভাই লিটন মোরশেদকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত বলে জানিয়েছেন সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক।
পুলিশ জানিয়েছে, নাশকতার মামলায় গতকাল বৃহস্পতিবার গভীর রাতে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা বাজার এলাকা থেকে লিটন মোরশেদকে গ্রেপ্তার করা করা হয়। তিনি উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের মানিকদিয়ার গ্রামের জিল্লুর রহমান কালুর ছেলে।
ওসি এনামুল হক বলেন, লিটন মোরশেদ মিয়া আরেফী ওরফে বেলাল হোসেনের চাচাতো ভাই। একই সঙ্গে তিনি জামায়াতের একজন সক্রিয় কর্মী।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
