সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে চিত্রনায়িকা মাহিয়া মাহিকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
শনিবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে একটি এতিমখানায় খাবার বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই মাহিয়া মাহিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের বিরুদ্ধে করা চিত্রনায়িকা মাহির অভিযোগ তদন্ত করা হবে বলেও জানিয়েছেন তিনি।
বর্তমান সময়ের আলোচিত দুবাইয়ের স্বর্ণ ব্যবসায়ী আরাভকে ইন্টারপোলের মাধ্যমে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে বলেও জানিয়েছেন তিনি।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
