Saturday , 27 June 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
মেসিকে দেখে মঞ্চ থেকে নামছিলই না কারিনার দুই ছেলে
--সংগৃহীত ছবি

মেসিকে দেখে মঞ্চ থেকে নামছিলই না কারিনার দুই ছেলে

অনলাইন ডেস্ক:

আগে থেকেই পরিকল্পনা করেছিলেন ফুটবল তারকা লিওনেল মেসির সঙ্গে দেখা করবেন কারিনা কাপুর খান। আর কারিনার এই সাক্ষাৎটা ছিল যে শুধু তার দুই ছেলে তৈমুর ও জেহের জন্য তা স্পষ্টই জানিয়েছিলেন এই বলিউড নায়িকা।  আর তাই আগে থেকেই পুরোটা পরিকল্পনা করে কারিনা ঠিক পৌঁছে গিয়েছিলেন মেসির সঙ্গে দেখা করতে। এক সাক্ষাৎকারে কারিনা বলেছিলেন, তার দুই ছেলেই ফুটবলপ্রেমী।

বিশেষত তৈমুর নাকি মেসির খুব বড় ফ্যান। আর তৈমুরের আবদারেই মেসির সঙ্গে সাক্ষাতের আগে থেকেই ব্যবস্থা সেরে রেখেছিলেন কারিনা। আর সেখানেই সাইফ-কারিনার ছোট ছেলে জেহ এমন কাণ্ড ঘটালেন, যা দেখে হতবাক খোদ কারিনাও।

রবিবার দুপুরে মা কারিনার হাত ধরে মুম্বাইয়ের এক পাঁচতারা হোটেলে পৌঁছেছিলেন তৈমুর ও জেহ। মেসির পাশে দাঁড়িয়ে ছবি তো তুললেন কারিনা, তৈমুর, জেহ। কিন্তু জেহর কাণ্ড দেখুন, মেসির দিকে অপলক তাকিয়ে থাকলেন। এমনকি, কারিনা যখন মঞ্চ থেকে নামতে যাবেন, তখন জেহ মঞ্চ থেকে নামতে নারাজ।

শেষ পর্যন্ত রীতিমতো জেহের হাত টেনে মঞ্চ থেকে নামিয়ে দিলেন কারিনা। কারিনা জানিয়েছেন, তৈমুরের থেকে বেশি দুষ্টু জেহ। ওকে সামলাতেই প্রাণ নাজেহাল পুরো নবাব বাড়ির। কারিনা, তৈমুর ও জেহের এই ভিডিও এখন ভাইরাল সোশাল মিডিয়ায়।

About Syed Enamul Huq

Leave a Reply