রাজধানী থেকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী জান্নাত আরা রুমীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন দলটির যুগ্ম সদস্য সচিব হাফেজ তারেক রেজা।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বেলা ১১টার পরে দেওয়া এক ফেসবুক স্ট্যাটাসে তিনি এই প্রতিক্রিয়া জানান। তারেক রেজা লিখেছেন, কিভাবে লিখব বুঝতেছি না।
আমার হাত কাঁপতেছে। আপনাদের মনে থাকার কথা, গত মাসে শেখ হাসিনার ফাঁসির রায়ের দিন ধানমন্ডি ৩২-এ ফ্যাসিস্ট ও খুনি আওয়ামী লীগাররা কী সিনক্রিয়েট করেছিল। সেখানে একজন জেন-জি নারীকে আপনারা দেখেছিলেন এক আওয়ামী লীগারকে (যে জিয়ার কবর খুড়তে চাইছিল) পিটিয়ে পুলিশের কাছে ধরিয়ে দিতে। সেই জেন-জি নারী গত এক মাস ধরে আওয়ামী লীগের ক্রমাগত সাইবার বুলিং, হত্যা ও রেপ থ্রেটে অতিষ্ঠ হয়ে রাতে আত্মহত্যা করেছে। নাম: জান্নাত আক্তার রুমি। যুগ্ম সমন্বয়কারী, এনসিপি ধানমন্ডি থানা।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
