অনলাইন ডেস্ক:
রাজধানীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৩৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।
বৃহস্পতিবার (২১ এপ্রিল) সকাল ৬টা থেকে শুক্রবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তারসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
তাদের কাছ থেকে এক হাজার ৪৫৬ পিস ইয়াবা, ২৬ কেজি ৭৬৫ গ্রাম (১০ পুরিয়া) গাঁজা, ১৫০ গ্রাম (৪৮ পুরিয়া) হেরোইন ও ৫০ পিস নেশাজাতীয় ইনজেকশন জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৮টি মামলা করা হয়েছে।
সূত্র: ডিএমপি নিউজ
দৈনিক সকালবেলা National Daily Newspaper
