রাজনীতিতে স্বচ্ছতা না থাকলে নানা সংশয় তৈরি হয় বলে মন্তব্য করেছেন রাজনৈতিক বিশ্লেষক ও উপস্থাপক জিল্লুর রহমান। তিনি বলেছেন, রাজনীতিতে যখন স্বচ্ছতা থাকে না, তখন নানা রকমের সংশয় তৈরি হয়। একটা ধোঁয়াটে আবহের মধ্যে কে কি করে, সেটা বোঝা যায় না। এখন যে ঘটনাগুলো ঘটছে, সাধারণভাবে ধরে নেওয়া যায়, আওয়ামী লীগ এই কাজগুলো করছে।
জিল্লুর রহমান বলেন, আওয়ামী লীগ কার্যালয়ে যখন আগুন দেওয়া হয়, তখন আবার অন্যরকম ভাবনা তৈরি হয়। এখন কেউ কেউ বলতে পারেন, আওয়ামী লীগ ফ্যাসিস্ট-স্বৈরাচার।
তার কার্যালয়ে আগুন দিলে দোষ কি? দেশের আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব সরকারের। অপরাধী হলো তাকে আঘাত করা কোনো সাধারণ নাগরিকের, কোনো রাজনৈতিক বা অন্য কোনো শক্তির কাজ নয়। সেজন্য দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইন আছে।
অভ্যুত্থানকালে বা যুদ্ধকালে যদি এই ধরনের ঘটনা ঘটে এগুলো নিয়ে খুব বেশি কথা কেউ বলে না। যদিও যুদ্ধকালীন শিশু, নারী নিরীহ মানুষ তাদের জীবন বিপন্ন করা পৃথিবীর কোনো আইন সমর্থন করে না। যে কারণে আমাদের মুক্তিযুদ্ধের সময় যারা অপরাধ করেছে, তাদের মধ্যে থেকে যারা হত্যা বিশেষ করে নিরীহ মানুষকে হত্যা, অগ্নিসংযোগ, ধর্ষণ ও লুটপাটের সঙ্গে যুক্ত ছিল, তাদের দায়মুক্তি দেওয়া হয়নি।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
