কোনো রাজনৈতিক দলে যোগদান ও নির্বাচনে অংশ নেওয়ার কোনো ইচ্ছা নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের সড়ক পরিবহন, বিদ্যুৎ ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
তিনি বলেন, ‘আমার বয়স ৭৩ বছর, নতুনভাবে কোনো রাজনৈতিক দলে যোগদান করার ইচ্ছা নেই। এ ছাড়া আগামী নির্বাচনে প্রার্থী হওয়ারও কোনো ইচ্ছা নেই।’
আজ রবিবার চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় চলমান বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন শেষে এক মতবিনিময়সভায় এসব কথা বলেন উপদেষ্টা ফাওজুল কবির খান।
অনিয়ম-দুর্নীতির কারণে উন্নয়ন হচ্ছে না দাবি করে উপদেষ্টা বলেন, ‘উপজেলা প্রকৌশলীরাসহ অন্যরা ভাগ-বাটোয়ারা করে উন্নয়নের বরাদ্দ নয়ছয় করছে। এর আগে বরাদ্দ দেওয়া রাস্তার কাজ শেষ না হলে নতুন করে কোনো রাস্তা নির্মাণের জন্য বরাদ্দ দেওয়া হবে না।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
