Monday , 27 July 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
রাজশাহী জেলা পুলিশ কর্তৃক গ্রেফতার ১৪, মাদকদ্রব্য উদ্ধার
--প্রেরিত ছবি

রাজশাহী জেলা পুলিশ কর্তৃক গ্রেফতার ১৪, মাদকদ্রব্য উদ্ধার

রাজশাহী প্রতিনিধিঃ
গত শনিবার থেকে রবিবার ভোররাত পযর্ন্ত ২৪ ঘন্টায় রাজশাহী জেলা পুলিশের অভিযানে মোট ১৪ জনকে গ্রেফতার করা হয়েছে। রাজশাহী জেলা পুলিশের থানা ও ডিবি পুলিশের অভিযানে গোদাগাড়ী মডেল থানা ২ জন, তানোর থানা ১ জন, মোহনপুর থানা ১ জন,বাগমারা থানা ১ জন, দুর্গাপুর থানা ১ জন, পুঠিয়া ২ জন ও চারঘাট থানা ৬ জনকে গ্রেফতার করেছে। যার মধ্যে ৪ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৮ জনকে মাদকদ্রব্য সহ ও অন্যান্য অপরাধে ২ জনকে গ্রেফতার করা হয়েছে। মাদক মামলায় অভিযুক্ত আসামিদের হেফাজত হতে ৯৬.৫০ গ্রাম হেরোইন ও ৩০ লিটার দেশীয় চোলাইমদ উদ্ধার করা হয়েছে। আটককৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

About Syed Enamul Huq

Leave a Reply