তথ্য ক্যাডারের দুজন কর্মকর্তাকে রাষ্ট্রপতির উপ-প্রেসসচিব এবং সহকারী প্রেসসচিব পদে নিয়োগ দিয়েছে সরকার।
তথ্য অধিদপ্তরের উপ-প্রধান তথ্য কর্মকর্তা মোল্লা আহমদ কুতুবুদ-দ্বীনকে প্রেষণে রাষ্ট্রপতির উপ-প্রেসসচিব নিয়োগ দিয়ে তার চাকরি রাষ্ট্রপতির কার্যালয়ে ন্যস্ত করে মঙ্গলবার (২৪ মার্চ) রাতে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
একই আদেশে তথ্য অধিদপ্তরের সিনিয়র তথ্য কর্মকর্তা এস এম রাহাত হাসনাতকে প্রেষণে রাষ্ট্রপতির সহকারী প্রেসসচিব নিয়োগ দিয়ে তার চাকরিও রাষ্ট্রপতির কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। মো. সরওয়ার আলম সচিব পদমর্যাদায় রাষ্ট্রপতির প্রেসসচিবের দায়িত্বে আছেন। নতুন করে রাষ্ট্রপতির প্রেস উইংয়ে দুজন কর্মকর্তাকে যুক্ত করল সরকার।
অপর আদেশে কমডোর মো. আসাদুজ্জামানকে জাতীয় সংসদ সচিবালয়ের সার্জেন্ট অ্যাট আর্মস পদে নিয়োগ দিয়ে তার চাকরি সংসদ সচিবালয়ে ন্যস্ত করা হয়েছে।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
