Saturday , 27 June 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আরেকটি শাহবাগ বানাতে চায় কারা? প্রশ্ন রাশেদ খাঁনের
--গণ আধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন

রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আরেকটি শাহবাগ বানাতে চায় কারা? প্রশ্ন রাশেদ খাঁনের

অনলাইন ডেস্কঃ

রাষ্ট্রীয় মব বন্ধের আহ্বান জানিয়েছেন গণ আধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। তিনি দেশকে স্থিতিশীল করারও আহ্বান জানিয়েছেন। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আরেকটি শাহবাগ বানাতে চায় কারা? এমন প্রশ্ন রাখেন রাশেদ খাঁন।

আজ শুক্রবার দুপুরে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ আহ্বান জানান রাশেদ খাঁন।

ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যে, প্রধান উপদেষ্টার পিএস সাব্বির ভাই শাহবাগ ব্লক করার জন্য জুলাই যোদ্ধাদের পরামর্শ দিয়েছেন। এই বক্তব্যের বিষয়ে সরকারের স্টেটমেন্ট জানতে চাই।’
তিনি আরো বলেন, ‘একটা দেশের রাজধানীর মূল পয়েন্ট শাহবাগ কয়েকজন মিলে অবরোধ করে রাখবে। আর সরকার ও পুলিশ চুপচাপ থাকবে।

এভাবে রাষ্ট্রের স্থিতিশীলতা চায় তারা?’রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আরেকটি শাহবাগ বানাতে চায় কারা? এমন প্রশ্ন রেখে রাশেদ খাঁন বলেন, ‘আজকে ভিডিওতে দেখলাম, এখানে লোক ভাড়া করে আনা হয়েছে। কি দাবিতে এসেছে বলতে পারছে না। রাতে তাদের বিরিয়ানিও দেওয়া হয়েছে। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আরেকটি শাহবাগ কারা বানাতে চায়? কী উদ্দেশ্য তাদের? রাষ্ট্রীয় মব বন্ধ কর, দেশকে স্থিতিশীল কর।

এদিকে শাহবাগ মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় আশপাশের সব সড়কে যানজটের সৃষ্টি হয়। চরম ভোগান্তিতে পড়েন পথচারীরা।

শাহবাগ মোড় অবরুদ্ধ থাকায় কাটাবন মোড়, হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়, মৎস্যভবন মোড় ও শাহবাগ থানার সামনের সড়ক থেকেই যানবাহন অন্যদিকে ঘুরিয়ে দেওয়া হয়।

About Syed Enamul Huq

Leave a Reply