Thursday , 25 June 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
লক্ষ্মীপুরে ইলিশ শিকার অভিযানের জাল-নৌকা জব্দ; এতিমদের মাঝে মাছ বিতরণ
--প্রেরিত ছবি

লক্ষ্মীপুরে ইলিশ শিকার অভিযানের জাল-নৌকা জব্দ; এতিমদের মাঝে মাছ বিতরণ

মো. রবিউস সানি আকাশ
স্টাফ রিপোর্টার

লক্ষ্মীপুরে ইলিশ প্রজনন মৌসুমে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে নেমেছেন কিছু অসাধু জেলে। মঙ্গলবার (১৫ অক্টোবর) সকালে মজু চৌধুরী ঘাট দিয়ে মেঘনা নদীতে অভিযান চালায় জেলা মৎস্য অফিস ও কোস্টগার্ডের যৌথ টিম।

অভিযান চলাকালে জেলেদের ধাওয়া করলে তারা পালিয়ে যায়। এসময় ঘটনাস্থল থেকে দেড় লক্ষ মিটার কারেন্ট জাল, ২টি নৌকা ও ২শত কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। এছাড়া উদ্ধারকৃত কিছু তাজা ইলিশ মাছ নদীতে থাকা অবস্থায় জাল থেকে নদীতে অবমুক্ত করেন জেলা মৎস্য কর্মকর্তা। জব্দকৃত জাল পুড়িয়ে ফেলা হয় এবং ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়। এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা উপস্থিত ছিলেন।

লক্ষ্মীপুর জেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, বারবার নিষেধ করার পরও কিছু অসাধু জেলে নদীতে মাছ শিকার করছে। তাদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, ২২ দিনের এই অভিযানে এখন পর্যন্ত ৯৫টি অভিযান পরিচালিত হয়েছে এবং ২২টি মোবাইল কোর্ট অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ১১টি মামলায় ৪ জনকে আটক ও ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সরকার ঘোষিত এ ইলিশ সংরক্ষণ অভিযান ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারা দেশের সকল নদীতে অভিযান চলবে বলে জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা।

About Syed Enamul Huq

Leave a Reply