Monday , 24 August 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
লালমনিরহাট–কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবির অভিযানে দুই মাদক পাচারকারী আটক
--প্রেরিত ছবি

লালমনিরহাট–কুড়িগ্রাম সীমান্তে ১৫ বিজিবির অভিযানে দুই মাদক পাচারকারী আটক

মেহেরুবান হাবিব

লালমনিরহাট প্রতিনিধিঃ

‎লালমনিরহাট ও কুড়িগ্রাম সীমান্তকে ব্যবহার করে মাদক পাচারের নতুন নতুন কৌশল অবলম্বন করছে সংঘবদ্ধ চোরাচালান চক্র। তবে সীমান্তে দায়িত্বপ্রাপ্ত লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর ধারাবাহিক গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযানে সে প্রচেষ্টা বারবার ব্যর্থ হচ্ছে।

‎গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৫ বিজিবি’র বিভিন্ন বিওপির টহলদল ২৩ ডিসেম্বর ২০২৫ তারিখে পৃথক তিনটি বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ দুইজন মাদক পাচারকারীকে আটক করতে সক্ষম হয়। অভিযানে উদ্ধার হওয়া মাদকের মোট বাজারমূল্য প্রায় ৪ লক্ষ ৭৯ হাজার ৭০০ টাকা।

ভোররাতে সীমান্ত পেরিয়ে মাদক আনার চেষ্টা, ইয়াবাসহ আটক :

‎বিশ্বস্ত সূত্রে জানা যায়, ভারতীয় সীমান্ত দিয়ে ইয়াবা পাচারের প্রস্তুতি নিচ্ছে একটি চক্র। সেই তথ্যের ভিত্তিতে ২৩ ডিসেম্বর ভোর আনুমানিক ৩টার দিকে কাশিপুর বিওপি’র আওতাধীন আজওয়াটারী এলাকায় (থানা-ফুলবাড়ী, জেলা-কুড়িগ্রাম) বিজিবির একটি বিশেষ টহলদল অবস্থান নেয়।

‎অভিযান চলাকালে ভারতীয় সীমান্তের দিক থেকে আগত এক ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে তাকে চ্যালেঞ্জ করা হয়। এ সময় দৌড়ে পালানোর চেষ্টাকালে মোঃ আবুল কাশেম (২৭) কে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে উদ্ধার করা হয় ১১০০ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট।

চেকপোস্টে অভিনব কায়দায় গাঁজা পাচার :

‎অপর এক অভিযানে ২৩ ডিসেম্বর সকাল সাড়ে ৯টার দিকে কুলাঘাট চেকপোস্টে সন্দেহভাজন এক ব্যক্তিকে তল্লাশি করে বিজিবি। তল্লাশিতে শরীরের সাথে বিশেষভাবে ফিটিং করা অবস্থায় ১.২ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।

‎এ ঘটনায় আটক ব্যক্তি হলেন মোঃ জাহাঙ্গীর আলম, পিতা- মোঃ আলতাফ হোসেন, বাড়ি নাটোর জেলার লালপুর থানার রসুলপুর মৌজা গুচ্ছগ্রামে। তদন্ত সংশ্লিষ্ট সূত্র বলছে, দীর্ঘদিন ধরে সীমান্ত ও চেকপোস্ট ব্যবহার করে মাদক বহনের সঙ্গে সে জড়িত থাকতে পারে। রাতের অন্ধকারে পালাল চোরাকারবারী, ইয়াবা ফেলে রেখে যায়। এর আগের দিন ২২ ডিসেম্বর রাত ৮টা ৪০ মিনিটে গংগারহাট বিওপি’র আওতাধীন কুটিচন্দ্রখানা এলাকায় টহল চলাকালে বিজিবির চ্যালেঞ্জের মুখে এক চোরাকারবারী তার বহনকৃত মাদক ফেলে দিয়ে ভারতের দিকে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় ৪৮৫ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট।

বিজিবি’র কঠোর বার্তা :

‎১৫ বিজিবি সূত্র জানায়, উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে মোট ১৫৮৫ পিস ভারতীয় ইয়াবা (মূল্য ৪,৭৫,৫০০ টাকা) ও ১.২ কেজি ভারতীয় গাঁজা (মূল্য ৪,২০০ টাকা)। আটককৃতদের বিরুদ্ধে ফুলবাড়ী ও লালমনিরহাট সদর থানায় মামলা দায়ের করে মাদকসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

‎এ বিষয়ে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, দেশের যুবসমাজকে মাদক থেকে রক্ষা করতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে গোয়েন্দা নজরদারি ও টহল আরও জোরদার করা হয়েছে। ‎তিনি স্থানীয় জনগণকে মাদকবিরোধী কার্যক্রমে সহযোগিতা ও গোপন তথ্য প্রদানের আহ্বান জানিয়ে তথ্যদাতাদের পরিচয় সম্পূর্ণ গোপন রাখার নিশ্চয়তা দেন।

‎বিশেষজ্ঞদের মতে, সীমান্তবর্তী এলাকা ব্যবহার করে মাদক পাচার এখনো বড় চ্যালেঞ্জ। তবে ধারাবাহিক অভিযান, গোয়েন্দা তৎপরতা এবং স্থানীয় জনগণের সহযোগিতা নিশ্চিত করা গেলে মাদক চক্রের শেকড় উপড়ে ফেলা সম্ভব। ১৫ বিজিবি’র এই অভিযান মাদকমুক্ত বাংলাদেশ গড়ার পথে একটি গুরুত্বপূর্ণ ও সাহসী পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

About Syed Enamul Huq

Leave a Reply