হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনায় ফ্লাইট চলাচল সাময়িক স্থগিত ঘোষণা করেছে কর্তৃপক্ষ। শনিবার (১৮ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘটনার পরপরই আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। তাদের সঙ্গে যোগ দেয় বিমানবন্দরের নিজস্ব ফায়ার সেকশন এবং বাংলাদেশ বিমানবাহিনীর ফায়ার ইউনিট।
বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, এই অগ্নিকাণ্ডের ঘটনায় বিমানবন্দরের প্রধান কার্যক্রমে কোনো ব্যাঘাত ঘটেনি।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
