সংবিধান সংস্কার পরিষদের অধিবেশনের বিষয়ে সংসদে আলোচনার পর সিদ্ধান্ত নেবে বিরোধী দল— এমনটিই জানিয়েছেন বিরোধী দলের সংসদ সদস্য জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম। রবিবার সকালে জাতীয় সংসদে প্রবেশের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
এ সময় অধিবেশনে যোগ দিতে সরকারি দল ও বিরোধী দলের সংসদ সদস্যরা একে একে প্রবেশ করতে থাকেন সংসদের ভেতরে। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম এই অধিবেশন চলবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
