Saturday , 27 June 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
সড়ক দুর্ঘটনায় পিকআপ চালক নিহত

সড়ক দুর্ঘটনায় পিকআপ চালক নিহত

নওগাঁ প্রতিনিধি:
গতকাল শুক্রবার নওগাঁর পত্নীতলা উপজেলায় সড়ক দুর্ঘটনায় জসিম উদ্দিন (৩৭) নামে এক পিকআপ চালক নিহত হয়েছেন। সকাল বেলা নজিপুর–বদলগাছী সড়কের খিরসিন মোড় এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ এনায়েতুর রহমান জানান, ঘটনার সময় বদলগাছী থেকে আসা একটি পিকআপ ভ্যান এবং বিপরীত দিক থেকে আসা একটি ভটভটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে পিকআপ চালক জসিম উদ্দিন গুরুতর আহত হন। পরবর্তীতে, স্থানীয়রা দ্রুত ঘটনাটি ফায়ার সার্ভিসে জানান। সংবাদ পেয়ে, পত্নীতলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পেঁৗছে জসিমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তবে, সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাশেদুর রহমান বলেন, “খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই এবং আহত চালককে উদ্ধার করি। কিন্তু হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।” নিহত জসিম উদ্দিনের বাড়ি নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলায় বলে জানা গেছে।

About Syed Enamul Huq

Leave a Reply