বরগুনা প্রতিনিধি:
বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের দুই শাখা ( কলেজ শাখা এবং বিদ্যালয় ও পরিদর্শন শাখা ) -এর মধ্যে বিদ্যমান বৈষম্য নিরসনের মাধ্যমে মাধ্যমিক শিক্ষা তথা সামগ্রিকভাবে শিক্ষার মানোন্নয়ের লক্ষ্যে – সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রবেশপদ নবম গ্রেড ( ক্যাডার) ধরে কলেজ শাখার অনুরুপ চারস্তরীয় একাডেমিক পদসোপান বাস্তবায়নের দাবিতে ” সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রবেশপদ নবম গ্রেড বাস্তবায়ন পরিষদ” কর্তৃক ঘোষিত সারাদেশের ন্যায় বরগুনায় মানববন্ধন ও জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে । (২০ আগষ্ট ) বুধবার দুপুরে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস) বরগুনা জেলা শাখার আয়োজনে প্রধান উপদেষ্টা বরাবর বরগুনার জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম এর হাতে স্মারকলিপি প্রদান করেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ জসিম উদ্দিন ও বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস) বরগুনা জেলা শাখার সভাপতি, বরগুনা জিলা স্কুলের সহকারী প্রধান শিক্ষক মো আ: ওহাব এবং বাসমাশিস কেন্দ্রীয় কমিটির সদস্য ও ৩৫ তম বিসিএস ননক্যাডার সরকারি মাধ্যমিক শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক, বরগুনা জিলা স্কুলের সহকারী শিক্ষক রাসিদুজ্জামান।
এর পূর্বে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের দুই শাখা ( কলেজ শাখা এবং বিদ্যালয় ও পরিদর্শন শাখা ) -এর মধ্যে বিদ্যমান বৈষম্য নিরসনের মাধ্যমে মাধ্যমিক শিক্ষা তথা সামগ্রিকভাবে শিক্ষার মানোন্নয়ের লক্ষ্যে – সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রবেশপদ নবম গ্রেড ( ক্যাডার) ধরে কলেজ শাখার অনুরুপ চারস্তরীয় একাডেমিক পদসোপান বাস্তবায়নের দাবিতে বেলা সাড়ে ১১ টায় বরগুনা প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি ও সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন, বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস) বরগুনা জেলা শাখার সভাপতি, বরগুনা জিলা স্কুলের সহকারী প্রধান শিক্ষক মো আ: ওহাব। মানববন্ধনে মুল বাক্তব্য উপস্থাপন করেন, বাসমাশিস কেন্দ্রীয় কমিটির সদস্য ও ৩৫ তম বিসিএস ননক্যাডার সরকারি মাধ্যমিক শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক, বরগুনা জিলা স্কুলের সহকারী শিক্ষক রাসিদুজ্জামান। মানববন্ধনে বরগুনা জেলার সরকারি মাধ্যমিক বিদ্যালয় সমূহের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
