Friday , 26 June 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
সাংবাদিকদের সমস্যার সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী
--সংগৃহীত ছবি

সাংবাদিকদের সমস্যার সমাধান ছাড়া গণমাধ্যমের উন্নয়ন সম্ভব নয় : তথ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক:

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘সাংবাদিকদের সমস্যার সমাধান ছাড়া গণমাধ্যমের টেকসই উন্নয়ন কোনোভাবেই সম্ভব নয়।’

আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘একটি শক্তিশালী রাষ্ট্র গঠনে স্বাধীন ও দায়িত্বশীল সাংবাদিকতার বিকল্প নেই। গণমাধ্যমকে আরো শক্তিশালী ও পেশাদার করতে সরকার বিভিন্ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করবে।

প্রেস ক্লাব পরিদর্শনের সময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী উপস্থিত ছিলেন। এ ছাড়া সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও কালের কণ্ঠের সম্পাদক কবি হাসান হাফিজ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম, বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান প্রমুখ।

About Syed Enamul Huq

Leave a Reply