সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট মহসিন রশীদ বলেছেন, ‘তথ্য ও সম্প্রচার, পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সাবেক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের নির্দেশে বিশ্বের বিভিন্ন দেশের বাংলাদেশ এম্বাসি থেকে রাষ্ট্রপতির ছবি নামিয়ে দেওয়া হয়েছিল।’ সম্প্রতি এক ভিডিওতে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘রিজওয়ানা হাসান সবাইকে ফোন করে রাষ্ট্রপতির ছবি নামাতে বলেন। একটা নোটিফিকেশন নেই।
যদি নোটিফিকেশন হতো প্রেসকে বলা হতো যে আমরা রাষ্ট্রপতির ছবি নামাতে বলেছি। আমরা চাই না রাষ্ট্রপতির ছবি থাকুক। কিন্তু ওই এক নারী মনে করেছেন, এখানে আমরা আছি। রাষ্ট্রপতির ছবি থাকবে?’
দৈনিক সকালবেলা National Daily Newspaper
