সম্প্রতি একটি টক শোতে সাংবাদিক মাসুদ কামালের কঠোর সমালোচনা করেছেন সাবেক প্রেসসচিব শফিকুল আলম। তার ওই সমালোচনার পর মাসুদ কামালকে জবাব দেওয়ার আহ্বান জানিয়েছেন সমালোচকরা।
সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় এ বিষয়ে কথা বলেছেন সাংবাদিক মাসুদ কামাল। ওই ভিডিওতে তিনি বলেন, ‘শফিকুল আলম একটি টক শোতে হঠাৎ উত্তেজিত হয়ে আমার বিষয়ে কিছু কথা বলেছেন। আমি তার এসব মন্তব্যের কী জবাব দেব?’
এসব নিয়ে আমি কী উত্তর দেব? সবচেয়ে ভালো হয়, উনার ওই ভিডিও যেখানে যেখানে আছে, সেগুলোর নিচে দর্শকের মন্তব্যগুলো পড়ুন। পড়লেই বুঝতে পারবেন পাবলিক তার মন্তব্যকে কিভাবে নিয়েছেন। আমার কিছু বলার নেই।’ মাসুদ কামাল বলেন, ‘শফিকুল আলমের আঁতে ঘা লাগায় তিনি এসব বলছেন।
সব মিলিয়ে তাকে তো এখন আলোচনায় থাকতে হবে। এ জন্য হয়তো আমাকে গালাগাল করছেন।’
দৈনিক সকালবেলা National Daily Newspaper
