Thursday , 25 June 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
সারা দেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার আরো ১৬৪১
--ফাইল ছবি

সারা দেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার আরো ১৬৪১

অনলাইন ডেস্কঃ

গত ২৪ ঘণ্টায় সারা দেশে বিশেষ অভিযান চালিয়ে মামলা ও ওয়ারেন্টভুক্ত আরো এক হাজার ৫৪ জন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ছাড়া অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ৫৮৭ জন।

শুক্রবার পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

তিনি বলেন, সারা দেশে গত ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১ হাজার ৫৪ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

অন্যান্য ঘটনায় ৫৮৭ জনসহ মোট ১ হাজার ৬৪১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।তিনি জানান, অভিযানকালে ১টি দেশীয় স্টেনগান, ১টি ওয়ান শ্যুটারগান, ৮ রাউন্ড কার্তুজ ও ২ রাউন্ড এলজি উদ্ধার করা হয়।

About Syed Enamul Huq

Leave a Reply