সুনামগঞ্জ প্রতিনিধিঃ বাংলাদেশের বহুল প্রকাশিত ও প্রচারিত জাতীয় দৈনিক সকালবেলা পত্রিকার সম্পাদক ও প্রকাশক মরহুম সৈয়দ এনামুল হকের ২য় মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।
২৭ অক্টোবর ২০২২ রোজ বৃহস্পতিবার সন্ধায় উকিলপাড়াস্ত সুনামগঞ্জ জেলা প্রেসক্লাবে দৈনিক সকালবেলা পত্রিকার সুনামগঞ্জ জেলা প্রতিনিধি সামিয়ান তাজুলের উদ্যোগে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার সুনামগঞ্জ জেলা প্রতিনিধি এম মাহফুজুর রহমান সজিব।
মিলাদ ও দোয়া মাহফিল শেষে শিরনী বিতরণ করা হয়।
দৈনিক সকালবেলা পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক ও প্রকাশক বাংলাদেশ বেতারে ইংরেজি সংবাদ পাঠক মরহুম সৈয়দ এনামুল হকের ২য় মৃত্যু বার্ষিকী উপলক্ষে আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ প্রেসক্লাবের সম্মানিত সভাপতি এডভোকেট শামসুন্নাহার শাহানা রব্বানী, সহসভাপতি বাবু বিজন সেন, সহসভাপতি রওনক বখত, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শেরগুল আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, ক্রিড়া বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম শ্যামল, কোষাধ্যক্ষ ফুয়াদ মনি, কার্যনির্বাহী সদস্য ফরিদ মিয়া, আনন্দ টিভির জেলা প্রতিনিধি ইমরান হোসেন প্রমুখ।
উপস্থিত অতিথিগণ দৈনিক সকালবেলা পত্রিকার সম্পাদক ও প্রকাশক মরহুম সৈয়দ এনামুল হকের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করেন।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
