সৌদিভিত্তিক সংবাদমাধ্যম আরব নিউজ জানায়, সৌদির আকাশে কেউ খালি চোখে বা দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে নতুন চাঁদ দেখলে নিকটস্থ কোর্ট বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে এবং তার সাক্ষ্য নিবন্ধন করতে বলা হয়।
সৌদি আরবে গত ২৩ মার্চ পবিত্র রমজান মাস শুরু হয়। আজ বৃহস্পতিবার (২০ এপ্রিল) চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার দেশটি ঈদুল ফিতর উদযাপন করবে। আজ চাঁদ দেখা না গেলে দেশটি রমজান মাসের ৩০ দিন পূর্ণ করবে। সে ক্ষেত্রে আগামী শনিবার দেশটি ঈদুল ফিতর উদযাপন করবে।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
