Saturday , 27 June 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
সৌদি থেকে ফিরলেন নির্যাতিত ১২ নারী কর্মী
--সংগৃহীত ছবি

সৌদি থেকে ফিরলেন নির্যাতিত ১২ নারী কর্মী

অনলাইন ডেস্ক:

সৌদি আরবে গৃহকর্মীর কাজে গিয়ে নির্যাতনের শিকার হওয়ার পর বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অনুসন্ধান ও প্রচেষ্টায় দেশে ফিরেছেন ভুক্তভোগী ১২ নারী কর্মী। শনিবার (৩ জুন) রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক।

জিয়াউল হক জানান, গত মে মাসে একজন নারী ভুক্তভোগীর স্বামী এপিবিএনের কাছে অভিযোগ জানান, তার স্ত্রী ছয় মাস আগে এম এইচ ট্রেড ইন্টারন্যাশনাল নামে একটি রিক্রুটিং এজেন্সির মাধ্যমে গৃহকর্মীর কাজ করতে সৌদি আরব গেছেন। কিন্তু সেখানে যাওয়ার পর থেকে তিনি তার স্ত্রীর সঙ্গে কোনোভাবেই যোগাযোগ করতে পারছেন না।

About Syed Enamul Huq

Leave a Reply