Thursday , 16 July 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের সম্মেলন

স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের সম্মেলন

কুষ্টিয়া প্রতিনিধিঃ
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা নিয়ে স¤প্রতি প্রকাশিত একটি সংবাদকে কেন্দ্র করে স্বাস্থ্য কমপ্লেক্সে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। একটি বেসরকারি টিভি চ্যানেলসহ কয়েকটি সংবাদমাধ্যমে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবার দুরবস্থা নিয়ে প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর গতকাল শনিবার (২১ জুন) বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য প্রদান করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডাঃ সামছুল আরেফিন। তিনি বলেন, “সংবাদটিতে আমাকে ব্যক্তিগতভাবে হেয় করার চেষ্টা করা হয়েছে।

আমরা প্রতিদিন ৫ থেকে ৬শ রোগীর সেবা প্রদান করে থাকি। এখানে অবহেলা, স্বজনপ্রীতি বা স্বেচ্ছাচারিতার কোনো সুযোগ নেই। ৩৫ জন চিকিৎসকের সেবা মাত্র ৭—৮ জন চিকিৎসক দিয়ে কিভাবে দেওয়া সম্ভব তা বলা দুরুহ। তদুপরি, আমার স্ত্রী’র মালিকানাধীন ক্লিনিকে আমি নীতিমালা অনুযায়ী সরকারি দায়িত্ব পালন শেষে এবং ছুটির দিনে রোগী দেখি।” উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ তৌহিদুল হাসান তুহিন বলেন, “দৌলতপুর উপজেলার প্রায় ৬—৭ লক্ষ মানুষের স্বাস্থ্য সেবার একমাত্র কেন্দ্র এটি। যদিও এখানে ৩৫ জন চিকিৎসকের পদ রয়েছে, বর্তমানে মাত্র ৮ জন চিকিৎসক কর্মরত আছেন।

এই কম সংখ্যক চিকিৎসক দিয়ে এত বড় জনগোষ্ঠীর সেবা দিতে আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। কিছু ত্রুটি—ত্রুটিই ঘটতেই পারে, তবে সংবাদটিতে আমাদের সেবার ইতিবাচক দিকগুলো উপেক্ষা করা হয়েছে। আমি নিজে আমার চেম্বারে উপস্থিত থাকার পরও আমার সঙ্গে কথা বলা হয়নি। আরএমও ডাঃ সামছুল আরেফিনের বিরুদ্ধে অভিযোগ উঠলেও তিনিও তখন রোগী দেখছিলেন, তার সাথেও কথা হয়নি। তাই আমাদের কাছে সংবাদটি পক্ষপাতদুষ্ট মনে হয়েছে।” সংবাদ সম্মেলনে স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য চিকিৎসক, সেবিকা ও কর্মচারীগণও উপস্থিত ছিলেন। এ বিষয়ে আল শেফা প্রাইভেট ক্লিনিকের পরিচালক ডাঃ তানজিনা জাহান বিথি জানান, “আমি নিজেও এবং এখানে আরও অনেক চিকিৎসক রোগী দেখেন।

দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডাঃ সামছুল আরেফিনও সরকারি দায়িত্ব পালনের পর এখানে প্র্যাকটিস করেন।” এ ঘটনার মাধ্যমে স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা সঠিক তথ্য উপস্থাপনের প্রয়োজনীয়তা পুনরায় জোর দিয়েছেন এবং পক্ষপাতদুষ্ট সংবাদ প্রচারের প্রতিবাদ জানিয়েছেন।

About Syed Enamul Huq

Leave a Reply