অনলাইন ডেস্ক:
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে সকালে ঢাকায় ফিরেছেন। আজ শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে তিনি ভিসতারা এয়ারলাইনসের ইউকে ১৮১ ফ্লাইটযোগে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেন।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে ওবায়দুল কাদের গত ২১ ফেব্রুয়ারি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য দিল্লি যান।
ওবায়দুল কাদেরের সঙ্গে দিল্লি গিয়েছিলেন তাঁর স্ত্রী ইসরাতুন্নেসা কাদের, বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয় হাসপাতালের নিউরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আবু নছর রিজভী, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রীর সহকারী একান্ত সচিব আবুল তাহের মো. মহিদুল হক, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ।
সূত্র: কালের কন্ঠ অনলাইন
দৈনিক সকালবেলা National Daily Newspaper
