ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করেছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। মোটরসাইকেলটির মালিক সন্দেহে রাজধানীর মোহাম্মদপুর থেকে রবিবার (১৪ ডিসেম্বর) আব্দুল হান্নান (৪০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, যে মোটরসাইকেল থেকে হাদিকে গুলি করা হয়, সেটির মালিক সন্দেহে আবদুল হান্নান নামের এক ব্যক্তিকে আটক করে রাজধানীর পল্টন থানায় সোপর্দ করা হয়েছে। জানা গেছে, আবদুল হান্নানের বাবার নাম আবদুল করিম।
মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে কি না জানতে চাইলে ওসি জানান, র্যাব শুধু আব্দুল হান্নানকে দিয়েছে, তবে মোটরসাইকেল এখনো উদ্ধার হয়নি।
এদিকে, ডিজিটাল অনুসন্ধানমূলক সংবাদমাধ্যম দ্য ডিসেন্ট হাদির ওপর গুলির ঘটনায় প্রধান সন্দেহভাজন ফয়সাল করিম মাসুদকে বহন করা মোটরসাইকেলচালককে শনাক্তের দাবি করছে।
তিনি বলেন, ‘আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী (পিএস) মো. মাসুদুর রহমান বিপ্লব ভারতে তাদের সহায়তা করছেন। বিপ্লবের তত্ত্বাবধানে এই হত্যাকারীরা ভারতে অবস্থান করছেন।’
হাদির চিকিৎসার জন্য গঠিত মেডিক্যাল বোর্ড জানিয়েছে, গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে থাকা শরিফ ওসমান হাদির সার্বিক পরিস্থিতি ‘অত্যন্ত আশঙ্কাজনক।’
গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে ঢাকায় গুলিবিদ্ধ হন ওসমান হাদি। তিনি জাতীয় সংসদের ঢাকা-৮ আসনে সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রচার-প্রচারণা চালাচ্ছিলেন। সেদিন রাত থেকে তিনি এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
