Thursday , 25 June 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
৩২ নম্বরের ছবি পোস্ট করে বঙ্গবন্ধুকে বিনম্র শ্রদ্ধা জয়া আহসানের
--সংগৃহীত ছবি

৩২ নম্বরের ছবি পোস্ট করে বঙ্গবন্ধুকে বিনম্র শ্রদ্ধা জয়া আহসানের

অনলাইন ডেস্কঃ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম মৃত্যুবার্ষিকী আজ শুক্রবার। ১৯৭৫ সালের ১৫ আগস্ট তিনি সপরিবারে হত্যার শিকার হন।  এই দিনে বিগত আওয়ামী লীগ সরকার জাতীয় শোক দিবস পালন করলেও গত বছর থেকে দিনটিতে সরকারি ছুটি বাতিল করা হয়।

এই দিনটিতে সামাজিক মাধ্যমে অনেকেই এই হত্যাকাণ্ডকে স্মরণ করে শোক প্রকাশ করছেন।

এদিকে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেছেন, ১৫ আগস্ট ঘিরে কেউ কোনো কর্মসূচি পালন করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। তবে সামাজিক মাধ্যমে নেটিজেনরা শোক পালন করছেন। তারা ছবি ও কলমে নানাভাবেই শোক প্রকাশ করছেন। এই তালিকায় রয়েছেন শোবিজ তারকারাও।
অভিনেত্রী জয়া আহসানও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীতে শোক প্রকাশ করেছেন, জানিয়েছেন শ্রদ্ধা। এদিন জয়া আহসান ধানমণ্ডির ৩২ নম্বর বাড়িতে যেখানে বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করা হয় সেখানে দাঁড়িয়ে থাকার একটি ছবি পোস্ট করেছেন। এই ছবির ক্যাপশনে জয়া লিখেছেন, বিনম্র শ্রদ্ধা।

যদিও এই পোস্টের মন্তব্য বাক্সে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া গেছে, তবুও জয়া কোনো পাল্টা উত্তর দেননি।

About Syed Enamul Huq

Leave a Reply