Tuesday , 25 August 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ

Daily Archives: June 29, 2025

পলিথিনে মোড়ানো এসিডদগ্ধ নারী উদ্ধার

পলিথিনে মোড়ানো এসিডদগ্ধ নারী উদ্ধার

বরিশাল প্রতিনিধিঃ বরিশাল—ভোলা মহাসড়কের পাশ থেকে হাত—পা বাধা পলিথিনে পেচানো এক মধ্য বয়সী নারীকে উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৯ জুন) সকালে মেট্রোপলিটন এলাকার বন্দর থানাধীন তালুকদারহাট এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়। তথ্য নিশ্চিত করে বরিশাল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ওই নারীকে শের—ই—বাংলা মেডিকেল কলেজ হাসপাতারের ওসিসিতে নেওয়া হয়েছে। তার চিকিৎসা চলছে। বিস্তারিত পরে জানানো হবে। ... Read More »

যমুনার দুর্গম চরাঞ্চলে দুর্বৃত্তদের হাতে ইউপি সদস্য খুন

যমুনার দুর্গম চরাঞ্চলে দুর্বৃত্তদের হাতে ইউপি সদস্য খুন

জামালপুর প্রতিনিধি : জামালপুরের ইসলামপুর উপজেলার আব্দুর রহিম (৫০) নামে এক ইউপি সদস্যকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৭ জুন) মধ্যরাতে প্রশাসনের লোক পরিচয় দিয়ে ইউপি সদস্য আব্দুর রহিমকে ঘরের বাইরে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে উপজেলার কুলকান্দি ইউনিয়নের দুর্গমচরাঞ্চল ১নং ওয়ার্ডের জিগাতলা গ্রামে। নিহত ইউপি সদস্য আব্দুর রহিম ইসলামপুর উপজেলার ১নং কুলকান্দি ইউনিয়নের ... Read More »

স্বাস্থ্য সহকারী নিয়োগে অনিয়মের অভিযোগ ,তালিকায় নাম নেই, পেলেন চাকরি

স্বাস্থ্য সহকারী নিয়োগে অনিয়মের অভিযোগ ,তালিকায় নাম নেই, পেলেন চাকরি

চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গায় স্বাস্থ্য সহকারী পদে নিয়োগ নিয়ে একের পর এক অনিয়মের অভিযোগ উঠছে। নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও সঠিক নিয়ম না মানায় পরীক্ষার্থীদের মধ্যে চরম অসন্তোষ বিরাজ করছে। লিখিত পরীক্ষায় অনুপস্থিত প্রার্থীর নাম উত্তীর্ণ তালিকায় থাকা, একাধিকবার কেন্দ্র ও সিট প্লান পরিবর্তন, এসএমএসে বিভ্রান্তিকর তথ্য পাঠানোর মতো ঘটনাগুলো এরই মধ্যে আলোচনার জন্ম দিয়েছে। সর্বশেষ অভিযোগ উঠেছে ভাইভা তালিকায় নাম না ... Read More »

এনসিপির তিন মাস মেয়াদি সমন্বয় কমিটি গঠন

এনসিপির তিন মাস মেয়াদি সমন্বয় কমিটি গঠন

ভালুকা প্রতিবেদকঃ জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)—এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির অনুমোদনে ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার জন্য তিন মাস মেয়াদি একটি সমন্বয় কমিটি গঠিত হয়েছে। ২৮ জুন তারিখে প্রকাশিত এক আনুষ্ঠানিক ঘোষণায় এ তথ্য জানানো হয়। ঘোষিত কমিটিতে আশরাফ উদ্দিন—কে প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। যুগ্ম সমন্বয়কারী হিসেবে মনোনীত হয়েছেন মোস্তাফিজুর রহমান, শহর ঢালী, শাহ মাহতাব উদ্দিন, শেখ মোস্তাক আহমেদ, মোঃ ... Read More »

সেতু নির্মাণে দুর্নীতি: এলজিইডি’র কর্মকর্তা ও ঠিকাদারের বিরুদ্ধে দুদকের মামলা!

সেতু নির্মাণে দুর্নীতি: এলজিইডি’র কর্মকর্তা ও ঠিকাদারের বিরুদ্ধে দুদকের মামলা!

লালমনিরহাট জেলা প্রতিনিধিঃ লালমনিরহাটের মোগলহাট ইউনিয়নে রত্নাই নদীর উপর সেতু ও সংযোগ সড়ক নির্মাণ প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ৭ কর্মকর্তা এবং ২ ঠিকাদারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গত ২৫ মে দুদকের কুড়িগ্রাম সমন্বিত জেলা কার্যালয়ের উপ—সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান বাদী হয়ে দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা এবং দন্ডবিধির ৪২০/৪০৯/১০৯ ধারায় ... Read More »

সেতুর পাটাতন ভেঙে যানচলাচল বন্ধ, চরম ভোগান্তিতে স্থানীয়রা

সেতুর পাটাতন ভেঙে যানচলাচল বন্ধ, চরম ভোগান্তিতে স্থানীয়রা

কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পাথর বোঝাই ট্রাকের ভারে মেয়াদোত্তীর্ণ সোনাহাট সেতুর পাটাতন ভেঙে সকল ধরণের যানচলাচল বন্ধ হয়ে গেছে। রোববার (২৯ জুন) সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার সোনাহাট স্থলবন্দর থেকে পাথর বোঝাই একটি ট্রাক সেতুর মাঝামাঝি এসে স্টিলের অংশে পাটাতন ভেঙে আটকে যায়। এতে সেতুতে সব ধরণের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে এইচএসসি পরীক্ষার্থীসহ অফিসগামী লোকজন মারাত্মক ভোগান্তিতে পড়েন। ... Read More »

শিল্পায়নের পাশাপাশি পৃথিবীকে বাসযোগ্য করবো

শিল্পায়নের পাশাপাশি পৃথিবীকে বাসযোগ্য করবো

সকালবেলা প্রতিবেদক : “পরিকল্পিত বনায়ন করি সুবজ বাংলাদেশ গড়ি” এই স্লোগানকে সামনে রেখে নারায়ণগঞ্জে আজ থেকে শুরু হলো সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষরোপণ মেলা উদ্বোধন। রোববার (২৯ জুন) সকালে জেলা প্রশাসন ও বন বিভাগের যৌথ আয়োজনে চাষাড়া জিয়াহল প্রাঙ্গণে এ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। এর আগে সকালে শহরে একটি র‍্যালী বের হয়। ‎‎উদ্বোধনী ... Read More »

রেললাইন, মেডিকেল কলেজ ও বিশ্বি বিদ্যালয় স্থাপনের দাবিতে মানববন্ধন

রেললাইন, মেডিকেল কলেজ ও বিশ্বি বিদ্যালয় স্থাপনের দাবিতে মানববন্ধন

ঝিনাইদহ প্রতিনিধিঃ ঝিনাইদহ জেলা শহরে রেললাইন, মেডিকেল কলেজ ও বিশ^বিদ্যালয় স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। রবিবার সকালে ঝিনাইদহ জেলা রেললাইন মেডিকেল কলেজ বাস্তবায়ন কমিটি এ কর্মসুচির আয়োজন করে। এ উপলক্ষে সকালে শহরের পায়রা চত্বরে অনুষ্ঠিত ঘন্টাব্যাপি মানববন্ধনে শহরের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেয়। মানববন্ধন চলাকালে বক্তৃতা করেন, জেলা রেললাইন মেডিকেল কলেজ বাস্তবায়ন কমিটির সভাপতি সাবেক ... Read More »

অফিস রুমে ঢুকে প্রধান শিক্ষককে হেনেস্তা করলো যুবলীগ নেতা আজিম রানা

অফিস রুমে ঢুকে প্রধান শিক্ষককে হেনেস্তা করলো যুবলীগ নেতা আজিম রানা

ভৈরব প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে অফিস রুমে ঢুকে স্কুল শিক্ষককে হেনেস্তা ও মারধর করার অভিযোগ উঠেছে ইউনিয়ন যুবলীগ নেতা মো: আজিম রানা ভুঁইয়ার বিরুদ্ধে। আজ ২৯জুন, রবিবার বেলা দেড়টার দিকে উপজেলার গজারিয়া ইউনিয়নের মানিকদী পূর্বকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এঘটনা ঘটেছে। এসময় স্কুলের ভুক্তভোগী প্রধান শিক্ষক এ কে এম মাসুদ ও দপ্তরী মিকাইল মিয়া হামলার শিকার হন। খবর পেয়ে ভৈরব থানা পুলিশ ... Read More »

স্ত্রী—কে বানিয়েছেন ঠিকাদার

স্ত্রী—কে বানিয়েছেন ঠিকাদার

ঠাকুরগাঁও প্রতিনিধি :— আউটসোর্সিংয়ে কর্মী নিয়োগে বাণিজ্যের অভিযোগে স্ট্যান্ড রিলিজ (তাৎক্ষণিক বদলি) করা হলেও পুরোনো কর্মস্থলেই বহাল তবিয়তে অফিস করছেন ঠাকুরগাঁও জেলা নির্বাচন কার্যালয়ের উচ্চমান সহকারী মহসীন আলী। গত ১৫ মে রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে কুড়িগ্রাম জেলা নির্বাচন অফিসে বদলি করে দুই কর্মদিবসের মধ্যে কর্মস্থল ত্যাগের নির্দেশ দেওয়া হয়। কিন্তু সেই আদেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তিনি ... Read More »