Monday , 13 July 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ

Daily Archives: November 8, 2025

আমরা আলোচনায় বসতে রাজি—বিএনপি আমাদের সঙ্গে বসবে না: আজাদ

আমরা আলোচনায় বসতে রাজি—বিএনপি আমাদের সঙ্গে বসবে না: আজাদ

অনলাইন ডেস্কঃ গণভোট বিষয়ে বিএনপির সঙ্গে আলোচনায় বসতে রাজি আছেন বলে জানিয়েছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এএইচএম হামিদুর রহমান আজাদ। তবে বিষয়ে বিএনপি আলোচনায় বসতে রাজি নয়-এমনটাই জানিয়েছেন হামিদুর রহমান। রাজধানীর হোটেল ইন্টার কন্টিনেন্টালে শনিবার দুপুরে এক ডায়লগে অংশ নিয়ে তিনি একথা বলেন। এএইচএম হামিদুর রহমান আজাদ বললেন, “আমরা বিএনপি মহাসচিবের সঙ্গে আলোচনায় বসতে চেয়েছিলাম। তারা বলেছে আমাদের সঙ্গে আলোচনায় ... Read More »

নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু, প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ ও জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরসহ ৩৭ জন ইসরায়েলি কর্মকর্তার বিরুদ্ধে ইস্তাম্বুলের প্রধান পাবলিক প্রসিকিউটরের কার্যালয় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা শুক্রবার রাতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়, গাজায় ইসরায়েলি হামলার সময় সংঘটিত যুদ্ধাপরাধ এবং নৃশংসতার তদন্তের অংশ হিসেবে এই পরোয়ানা জারি করা হয়েছে। সন্দেহভাজনদের মধ্যে ইসরায়েলি রাজনৈতিক ... Read More »

অর্থনীতি আরও ভালোভাবে চলবে রাজনীতি স্থিতিশীল থাকলে: গভর্নর

অর্থনীতি আরও ভালোভাবে চলবে রাজনীতি স্থিতিশীল থাকলে: গভর্নর

অনলাইন ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর শনিবার দুপুরে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথোরিটির উদ্যোগে গ্রামীণ দরিদ্র জনগোষ্ঠীর কাছে ব্যাংকের অর্থ সহজে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে টাঙ্গাইলে ওয়াটার গার্ডেন রিসোর্টের হল রুমে এমএফআই-ব্যাংক লিংকেজ বিষয়ে আঞ্চলিক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বললেন, “দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল আছে। রাজনীতি স্থিতিশীল থাকলে অর্থনীতি আরও ভালোভাবে চলবে।” পাচার হওয়া টাকা ফেরত আনার অগ্রগতি নিয়ে ... Read More »

প্রাথমিক শিক্ষকদের অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা

প্রাথমিক শিক্ষকদের অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা

অনলাইন ডেস্ক: আগামীকাল রোববার (৯ নভেম্বর) থেকে অনির্দিষ্টকালের জন্য সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মবিরতি ঘোষণা করেছে শিক্ষকদের চারটি সংগঠনের সমন্বয়ে গঠিত মোর্চা ‘প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ’। শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় এ কর্মবিরতির ঘোষণা করে পরিষদ। এর আগে বিকেলে আন্দোলনরত প্রাথমিক শিক্ষকদের শাহবাগ অভিমুখী পদযাত্রায় বাধা দেয় পুলিশ। এতে শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জলকামান, ... Read More »

নির্বাচনী ইশতেহারে থাকা ৪ দুর্বলতার কথা জানালো ট্রেস কনসাল্টিং লি.

নির্বাচনী ইশতেহারে থাকা ৪ দুর্বলতার কথা জানালো ট্রেস কনসাল্টিং লি.

অনলাইন ডেস্কঃ রাজনৈতিক দলগুলোর নির্বাচনী ইশতেহারে প্রধানত চারটি দুর্বলতা রয়েছে বলে মনে করেন পরামর্শদাতা প্রতিষ্ঠান ট্রেস কনসাল্টিং লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফুয়াদ মোহাম্মদ খালেদ হাসান। শনিবার (৮ নভেম্বর) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ট্রেস কাউন্সাল্টিং আয়োজিত ‘জনতার ইশতেহার’ শীর্ষক এক সংলাপে মূল প্রবন্ধ উপস্থাপনায় তিনি এ তথ্য জানান। ফুয়াদ মোহাম্মদ খালেদ হাসান বলেন, বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর ইশতেহার ঘোষণা করার ক্ষেত্রে ... Read More »

সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার, সতর্ক থাকার অনুরোধ

সেনাপ্রধানকে নিয়ে অপপ্রচার, সতর্ক থাকার অনুরোধ

অনলাইন ডেস্কঃ বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে ঘিরে নির্বাচনবিষয়ক নানারকম মিথ্যা ও ভিত্তিহীন প্রচার চালানো হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। ভুয়া ও মিথ্যা প্রচার থেকে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। গতকাল বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুক পেজে এই আহ্বান জানানো হয়। ফেসবুক বার্তায় লেখা হয়েছে, ‘ইদানীং পরিলক্ষিত হচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানকে জড়িয়ে নির্বাচন পরিচালনা সংক্রান্ত বিভিন্ন অপপ্রচার ... Read More »

হাসিনাকে নিয়ে ভারতের পরিকল্পনা ফাঁস : রনি

হাসিনাকে নিয়ে ভারতের পরিকল্পনা ফাঁস : রনি

অনলাইন ডেস্কঃ সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাওলা রনি বলেছেন, ‘সেই পাকিস্তান জমানা থেকে আমরা বিবিসির সাংবাদিকদেরকে সবচেয়ে বড় সাংবাদিক, বিবিসির সংবাদকে সবচেয়ে গুরুত্বপূর্ণ সংবাদ মনে করে আসছি। কিন্তু তারা যে মিশন এবং ভিশন নিয়ে কাজ করে, সেটা যদি আমরা বুঝতে পারি, তাহলে আগামীর রাজনীতিতে কী ধরনের সমীকরণ হচ্ছে, এটা নিয়ে মোটামুটি একটা ধারণা করতে পারব।’ নিজের ইউটিউব ... Read More »

শেখ হাসিনা-আ. লীগ নিয়ে রাজনৈতিক দলগুলোকে সিদ্ধান্ত নিতে হবে

শেখ হাসিনা-আ. লীগ নিয়ে রাজনৈতিক দলগুলোকে সিদ্ধান্ত নিতে হবে

অনলাইন ডেস্কঃ প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেছেন, ‘শেখ হাসিনা ১৮ কোটি মানুষকে টেররিস্ট বলেছে। তার মানে দেশের সবাই টেররিস্ট। সবাইকে হত্যা করে উনি ক্ষমতায় আসবে। আমার মনে হয় শেখ হাসিনা-আওয়ামী লীগ নিয়ে সব রাজনৈতিক দলগুলোকে সিদ্ধান্ত নিতে হবে। শনিবার দুপুরে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এক আলোচনায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন। এসময় তিনি বলেন, ‘জাতীয় নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে। ... Read More »