Sunday , 26 July 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ

Monthly Archives: December 2025

খালেদা জিয়ার নামাজে জানাজা সম্পন্ন

খালেদা জিয়ার নামাজে জানাজা সম্পন্ন

অনলাইন ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। বুধবার দুপুর ৩টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে তার নামাজে জানাজা পড়েন লাখ লাখ জনতা। বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা পড়ান জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আবদুল মালেক। সাবেক এই প্রধানমন্ত্রীর নামাজে জানাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টা পরিষদের ... Read More »

শিক্ষাপ্রতিষ্ঠান-হাসপাতালের পাশে সিগারেট বিক্রি করলে পাঁচ হাজার টাকা জরিমানা

শিক্ষাপ্রতিষ্ঠান-হাসপাতালের পাশে সিগারেট বিক্রি করলে পাঁচ হাজার টাকা জরিমানা

অনলাইন ডেস্ক: শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল, ক্লিনিক, খেলাধুলার স্থান ও শিশুপার্কের আশপাশে সিগারেট বা তামাক বিক্রির ক্ষেত্রে সর্বোচ্চ পাঁচ হাজার টাকা জরিমানার বিধান রেখে ‘ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’ জারি করেছেন রাষ্ট্রপতি। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে আইন মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগ থেকে অধ্যাদেশটি জারি করা হয়েছে। ২০০৫ সালের ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন সংশোধন ... Read More »

মানিক মিয়া অ্যাভিনিউয়ে খালেদা জিয়ার মরদেহ

মানিক মিয়া অ্যাভিনিউয়ে খালেদা জিয়ার মরদেহ

অনলাইন ডেস্ক: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মরদেহ বহনকারী গাড়িবহর মানিক মিয়া অ্যাভিনিউয়ে পৌঁছেছে। আজ বুধবার বেলা ১১টা ৫০ মিনিটে জাতীয় পতাকায় মোড়ানো গাড়িটি সংসদ ভবন এলাকায় পৌঁছায়।এর আগে বেলা ১১টা ০৪ মিনিটে খালেদা জিয়াকে বহনকারী গাড়িবহর ফিরোজা ভবন থেকে বের হয়। গাড়িবহরে লাল সবুজ রঙের বাসটিও রয়েছে। তারেক রহমান, তাঁর স্ত্রী জুবাইদা রহমান, কন্যা জাইমা রহমান, ছোট ... Read More »

তারেক রহমানের হাতে ভারতের শোকবার্তা তুলে দিলেন এস জয়শঙ্কর

তারেক রহমানের হাতে ভারতের শোকবার্তা তুলে দিলেন এস জয়শঙ্কর

অনলাইন ডেস্ক: বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শ্রদ্ধা জানিয়ে শোকবার্তা পাঠিয়েছে প্রতিবেশী দেশ ভারত। আজ বুধবার দুপুরে জাতীয় সংসদ ভবনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতে শোকবার্তা তুলে দেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। দলটির অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে। এ সময় তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ... Read More »

৩ দিনের শোক দিবসে আতশবাজি, বেলুন ওড়ানোসহ বিভিন্ন কার্যক্রম নিষিদ্ধ

৩ দিনের শোক দিবসে আতশবাজি, বেলুন ওড়ানোসহ বিভিন্ন কার্যক্রম নিষিদ্ধ

অনলাইন ডেস্ক: তিন বারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে আগামী ৩১ ডিসেম্বর (বুধবার) থেকে ২ জানুয়ারি (শুক্রবার) পর্যন্ত রাষ্ট্রীয়ভাবে শোক পালন করা হবে। এ উপলক্ষে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মহানগর এলাকায় কয়েকটি নির্দেশনা জারি করেছে। নির্দেশনায় বলা হয়েছে, শোক পালনকালীন সময়ে ঢাকা মহানগর এলাকায় সব ধরনের আতশবাজি, পটকা ফোটানো, ফানুস ও গ্যাস বেলুন ওড়ানো নিষিদ্ধ থাকবে। একই ... Read More »

খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক: বিএনপি চেয়ারপারসন ও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে বাংলাদেশে সফর করবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। বিবৃতিতে বলা হয়, ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ভারত সরকারের পাশাপাশি ভারতের জনগণের প্রতিনিধিত্ব করবেন। এ উপলক্ষে তিনি ... Read More »

জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছে ৫১ নিবন্ধিত দল : ইসি

জাতীয় নির্বাচনে অংশ নিচ্ছে ৫১ নিবন্ধিত দল : ইসি

অনলাইন ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিবন্ধিত মোট ৫৯টি রাজনৈতিক দলের মধ্যে ৫১টি দল অংশগ্রহণ করছে এবং ইতোমধ্যে প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) নির্বাচন কমিশন সচিবালয়ের জনসংযোগ শাখার পরিচালক মো. রুহুল আমিন মল্লিক এ তথ্য জানান। রুহুল আমিন মল্লিক জানান, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৫১টি নিবন্ধিত রাজনৈতিক অংশগ্রহণ করছে। ইসি জানায়, সারা ... Read More »

পোশাক কারখানায় এক দিনের ছুটি ঘোষণা

পোশাক কারখানায় এক দিনের ছুটি ঘোষণা

অনলাইন ডেস্ক: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সদস্যভুক্ত সব পোশাক কারখানা এক দিনের ছুটি ঘোষণা করেছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে বিজিএমইএর ভারপ্রাপ্ত সচিব মেজর মো. সাইফুল ইসলামের (অব.) সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ... Read More »

এনসিপি নেত্রীকে হত্যার হুমকি, প্রকাশ করলেন হুমকিদাতার নম্বর

এনসিপি নেত্রীকে হত্যার হুমকি, প্রকাশ করলেন হুমকিদাতার নম্বর

অনলাইন ডেস্ক: এনসিপির যুগ্ম সদস্যসচিব ও এমপিপ্রার্থী ডা. মাহমুদা মিতুকে হত্যার হুমকি দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে বিষয়টি জানিয়েছেন মিতু নিজেই। ওই পোস্টে মিতু বলেন, ‘আজকেও এই নম্বর (+966548680436) থেকে হত্যার হুমকি আসছে। আবার নতুন করে প্রতিদিন হত্যার হুমকি শুরু হইছে। পুড়িয়ে মারবে, কুপিয়ে মারবে—হ্যানত্যান বলছে। আপনাদের বিচলিত করতে চাই না বলে জানাচ্ছিলাম ... Read More »

বেসরকারি অফিসও বন্ধ বুধবার, খোলা থাকবে যেসব প্রতিষ্ঠান

বেসরকারি অফিসও বন্ধ বুধবার, খোলা থাকবে যেসব প্রতিষ্ঠান

অনলাইন ডেস্ক: সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আগামীকাল বুধবার সাধারণ ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আজ মঙ্গলবার মন্ত্রণালয়ের সহকারী সচিব এ বি এম আবু বাকার ছিদ্দিক স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে বলা হয়েছে, সরকার সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) নির্বাহী আদেশে এক দিনের সরকারি ছুটি ঘোষণা করা ... Read More »