Sunday , 26 July 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ

Daily Archives: December 11, 2025

উপদেষ্টাদের দায়িত্ব পুনর্বণ্টন, কে পেলেন কোন মন্ত্রণালয়

উপদেষ্টাদের দায়িত্ব পুনর্বণ্টন, কে পেলেন কোন মন্ত্রণালয়

অনলাইন ডেস্ক: উপদেষ্টা পরিষদ থেকে দুই উপদেষ্টার পদত্যাগের পর উপদেষ্টা পরিষদে দায়িত্ব পুনর্বণ্টন করেছে সরকার। দুই উপদেষ্টার কাছে থাকা তিন মন্ত্রণালয় তিন উপদেষ্টাকে দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে গেজেট প্রকাশ করে তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পুনর্বণ্টন করা হয়। সদ্য পদত্যাগ করা মাহফুজ আলমের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে সৈয়দা রিজওয়ানা হাসানকে। এদিকে আসিফ মাহমুদ দায়িত্ব ছিলেন যুব ... Read More »

গাজীপুরে আর.এম.পি ওয়েলফেয়ার সোসাইটির বার্ষিক সম্মেলন-২৫ইং অনুষ্ঠিত

গাজীপুরে আর.এম.পি ওয়েলফেয়ার সোসাইটির বার্ষিক সম্মেলন-২৫ইং অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধি: ‎গাজীপুরে আর.এম.পি ওয়েলফেয়ার সোসাইটির বার্ষিক প্রতিনিধি সম্মেলন-২৫ইং অনুষ্ঠিত হয়।  অনুষ্ঠানে আর.এম.পি ওয়েলফেয়ার সোসাইটির  কেন্দ্রীয় কমিটির সভাপতি,  গ্রাম ডাক্তার এম.এ গফুর এর সভাপতিত্বে ও আর.এম.পি ওয়েলফেয়ার সোসাইটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক,  গ্রাম ডাক্তার হিকমত আলীর সঞ্চালনায়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট এর এ্যাড. মোঃ আমজাদ হোসাইন মুরাদ। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর-২৫ ইং)  সকাল ১১ ঘটিকায় গাজীপুর মহানগরীর বাসন ... Read More »

১২ ফেব্রুয়ারি ভোট

১২ ফেব্রুয়ারি ভোট

অনলাইন ডেস্ক: আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার)। আজ (১১ ডিসেম্বর) প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জাতির উদ্দেশে দেওয়া ভাষণে ভোটের তারিখ ঘোষণা করেন। ওই দিন (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ চলবে। এ বছরই ভোট প্রদানের সময় এক ঘণ্টা বৃদ্ধি করা হয়েছে। ... Read More »

আমাদের একটাই উদ্দেশ্য—সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন

আমাদের একটাই উদ্দেশ্য—সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন

অনলাইন ডেস্ক: দেশে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনই নির্বাচন কমিশনের একমাত্র উদ্দেশ্য বলেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে এ কথা জানান তিনি। সিইসি বলেন, ‘সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনই আমাদের একমাত্র উদ্দেশ্য। এই নির্বাচনটি আমাদের এবং জাতির জন্য গুরুত্বপূর্ণ। এটি ভাবমূর্তি পুনরুদ্ধারের নির্বাচন।’ভোট একজন ভোটারের নাগরিক পবিত্র দায়িত্ব বলে ... Read More »

বান্ডেল টাকা দিয়ে গণ অধিকারের নেতা বললেন, ‘এগুলো দিয়ে সকালে সিসা খাইবা’

বান্ডেল টাকা দিয়ে গণ অধিকারের নেতা বললেন, ‘এগুলো দিয়ে সকালে সিসা খাইবা’

অনলাইন ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার গণ অধিকার পরিষদের আহ্বায়ক এসকে শফিকুল ইসলাম শুভ সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে নিজের আইডিতে একাধিক টাকার বান্ডেল প্রদর্শন করে একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিওটি ব্যাপকভাবে ভাইরাল হলে তাকে নিয়ে শুরু হয় বিতর্ক ও সমালোচনা। শফিকুল ইসলাম শুভর পোস্ট করা ওই ভিডিওতে দেখা যায়—তিনি টাকার বান্ডেলগুলো আলাদা আলাদা ভাগে সাজিয়ে রেখে বিভিন্ন খাতে বরাদ্দ দেওয়ার কথা ... Read More »

পঞ্চদশ সংশোধনী নিয়ে শুনানি ৫ মার্চ পর্যন্ত মুলতবি

পঞ্চদশ সংশোধনী নিয়ে শুনানি ৫ মার্চ পর্যন্ত মুলতবি

অনলাইন ডেস্ক: পঞ্চদশ সংশোধনী বাতিলে শুনানি আগামী ৫ মার্চ পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ছয় বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। অন্তর্বর্তী সরকারের ঘোষণা অনুযায়ী, আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে সংসদ নির্বাচন ও গণভোট হতে পারে। সেই হিসেবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পর শুনানি অনুষ্ঠিত হবে। আদালতে রিটের পক্ষে ছিলেন আইনজীবী ড. ... Read More »

তফসিল ঘোষণার পর সারা দেশে নামছে নির্বাহী ম্যাজিস্ট্রেট

তফসিল ঘোষণার পর সারা দেশে নামছে নির্বাহী ম্যাজিস্ট্রেট

অনলাইন ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি প্রতিপালন নিশ্চিতকরণের জন্য সারা দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ করতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনের নির্বাচন পরিচালনা শাখার উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত চিঠিটি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিবকে পাঠানো হয়। চিঠিতে ইসি জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রস্তুতিমূলক কার্যক্রম চলমান রয়েছে। জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তফসিল ... Read More »

তফসিল ঘোষণা ঘিরে ইসি ভবনের সামনে নিরাপত্তা জোরদার

তফসিল ঘোষণা ঘিরে ইসি ভবনের সামনে নিরাপত্তা জোরদার

অনলাইন ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে নির্বাচন ভবনের নিরাপত্তা জোরদার করা হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) এ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। যদিও আগের দিনও কিছুটা বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছিল। এদিন সন্ধ্যা ৬টায় জাতির উদ্দেশে এক ভাষণে নির্বাচনের তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। তফসিল ঘোষণাকে কেন্দ্র করে আগারগাঁওয়ের ... Read More »

কাল থেকে মেট্রো রেলে সব ধরনের যাত্রীসেবা বন্ধের ঘোষণা

কাল থেকে মেট্রো রেলে সব ধরনের যাত্রীসেবা বন্ধের ঘোষণা

অনলাইন ডেস্ক: নির্ধারিত সময়ে দাবি-দাওয়া মেনে না নেওয়ায় সর্বাত্মক কর্মবিরতি ও সব ধরনের যাত্রীসেবা বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) নিয়মিত কর্মকর্তা-কর্মচারীরা। আগামীকাল শুক্রবার (১২ ডিসেম্বর) সকাল ৭টা থেকে এ কর্মবিরতি শুরু হবে বলে ঘোষণা দেওয়া হয়। তাদের অভিযোগ, গত ৯ ডিসেম্বর তাদের ওই দাবি ডিএমটিসিএল মেনে নেওয়ার কথা ছিল। কিন্তু তা না করায় পূর্বঘোষিত আলটিমেটাম ... Read More »

আসিফ-মাহফুজের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি

আসিফ-মাহফুজের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, তদন্তের দাবি

অনলাইন ডেস্ক: উপদেষ্টা পরিষদ থেকে সদ্য পদত্যাগ করা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ও মাহফুজ আলমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্তের দাবি জানিয়েছে যুব অধিকার পরিষদ। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে রাজধানীর পল্টনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি তোলা হয় পরিষদের পক্ষ থেকে। এদিকে দুদকের সামনে আসিফ মাহমুদ-মাহফুজ আলমের ১৭ মাসের সম্পদ-হিসাব প্রকাশের দাবিতে ‘ছাত্র-জনতার’ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে যুব ... Read More »