Saturday , 14 March 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ

Daily Archives: February 12, 2026

বাংলাদেশের নির্বাচনের ফলাফলের জন্য আমরা অপেক্ষা করছি: ভারত

বাংলাদেশের নির্বাচনের ফলাফলের জন্য আমরা অপেক্ষা করছি: ভারত

অনলাইন ডেস্ক: ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, বাংলাদেশের নির্বাচনের ফলাফল না আসা পর্যন্ত আমাদের অপেক্ষা করা উচিত। আজ বৃহস্পতিবার বাংলাদেশে চলমান নির্বাচন নিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ মন্তব্য করেছে। রণধীর জয়সওয়াল বলেছেন, ‘আমরা ফলাফলের জন্য অপেক্ষা করব এবং দেখব কেমন ম্যান্ডেট আসে, তারপর আমরা বাকি বিষয়গুলো দেখব।’ জয়সওয়াল বাংলাদেশের নির্বাচন সম্পর্কে ভারতের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, প্রতিবেশী দেশটিতে ... Read More »

ভোট গণনা শুরু

ভোট গণনা শুরু

অনলাইন ডেস্ক: ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট শেষ হওয়ার পর অনেক স্থানে ইতিমধ্যে ভোট গণনা শুরু হয়ে গেছে। দেশের বিভিন্ন স্থানে গণনার জন্য ব্যালট বাক্স নিয়ে যাওয়া হয়েছে। এই বছরে সংসদ নির্বাচন ও গণভোটের ব্যালট একই বাক্সে দেওয়া হয়েছে। সংসদ নির্বাচনের ব্যালট সাদা কালো রঙের, অন্যদিকে গণভোটের ব্যালট গোলাপি রঙের। প্রথমে এই রঙের ব্যালট পেপার আলাদা করা হবে। এরপরে আলাদা ... Read More »

ভোটের ফল কখন পাওয়া যাবে?

ভোটের ফল কখন পাওয়া যাবে?

অনলাইন ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শেষে ফল কখন মিলবে তা নিয়ে নানা আলোচনা চলছে। এবারই প্রথম সংসদ নির্বাচনের সঙ্গে গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। ফলে এবার যে ভোট গণনা ও ফল প্রকাশে বেশি সময় প্রয়োজন হবে তা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে ইসি। সংস্থাটি আশা করছে, শুক্রবার সকালে ফল প্রকাশ করা যাবে। যদিও সাবেক নির্বাচনী ও প্রশাসনিক কর্মকর্তারা মনে ... Read More »

হবিগঞ্জে ২ ভোটকেন্দ্রে সংঘর্ষ, যুবকের ২ বছরের কারাদণ্ড

হবিগঞ্জে ২ ভোটকেন্দ্রে সংঘর্ষ, যুবকের ২ বছরের কারাদণ্ড

অনলাইন ডেস্ক: হবিগঞ্জ-২ আসনের দুটি ভোটকেন্দ্রে পৃথক বিশৃঙ্খলার ঘটনায় এক যুবককে ভ্রাম্যমাণ আদালতে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই দিনে সন্দেহজনক আচরণের অভিযোগে সাত কিশোরকে আটক করে। পরে তাদের অভিভাবকদের মুচলেকায় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। কারাদণ্ডপ্রাপ্ত নাসির মন্দরী গ্রামের গেদু মিয়ার ছেলে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বানিয়াচং উপজেলার বাগাহাতা ও মন্দরী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এসব ঘটনা ঘটে। বানিয়াচং উপজেলা নির্বাহী ... Read More »

ভোটগ্রহণ শেষ, ফলাফলের অপেক্ষা

ভোটগ্রহণ শেষ, ফলাফলের অপেক্ষা

অনলাইন ডেস্ক: সারা দেশের বেশকিছু কেন্দ্রে ছোট ছোট কয়েকটি সহিংসতার মধ্যে দিয়ে শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ। এবার ফলাফলের অপেক্ষা। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ৯ ঘণ্টা ২৯৯টি আসনে ভোটগ্রহণ চলে। সকাল থেকেই উৎসবমুখর পরিবেশে শুরু হয় ভোটগ্রহণ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রে বাড়তে থাকে ভোটারের উপস্থিতি। দুপুরের পর ... Read More »

জাল ভোট দিতে আসা যুবকের কারাদণ্ড

জাল ভোট দিতে আসা যুবকের কারাদণ্ড

অনলাইন ডেস্ক: চাঁদপুরের হাজীগঞ্জের রাজারগাঁও কেন্দ্রে জাল ভোট দিতে এসে হারেছ বেপারী নামের এক যুবককে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্র্যাম্যমান আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান তাকে একমাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার ১৯ নম্বর কেন্দ্র রাজারগাঁও ইউনিয়নের পশ্চিম রাজারগাঁও এ ঘটনা ঘটে। কারাদণ্ডাদেশ প্রাপ্ত যুবক ওই ইউনিয়নের পশ্চিম রাজারগাঁও গ্রামের শাহআলম বেপারীর ... Read More »

ক্ষমতায় গেলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত

ক্ষমতায় গেলে ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত

অনলাইন ডেস্ক: ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা একটি ‘অগ্রাধিকার’ এবং বাংলাদেশের প্রতিটি নাগরিক সমান, সংখ্যালঘু বলে কিছু নেই। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেন জামায়াতের আমির শফিকুর রহমান। সংখ্যালঘু ইস্যু প্রসঙ্গে তিনি এনডিটিভিকে বলেন, ‘আমরা সবাই এ দেশের প্রথম শ্রেণির নাগরিক। আমরা সংখ্যালঘু বা সংখ্যাগরিষ্ঠ—এ ধরনের বিভাজনে বিশ্বাস করি না। বিষয়টি কেবল ধর্মীয় বিশ্বাসের পার্থক্য হতে পারে, কিন্তু নাগরিক অধিকার ... Read More »

গাজীপুর-৫ আসনে ৭ ঘণ্টায় ভোট পড়েছে ৪৫ ভাগ

গাজীপুর-৫ আসনে ৭ ঘণ্টায় ভোট পড়েছে ৪৫ ভাগ

অনলাইন ডেস্ক: গাজীপুর-৫ (কালীগঞ্জ) আসনে ১২৪ কেন্দ্রে ৩ লাখ ৫৪ হাজার ৬৪৩ ভোটারের মধ্যে ৭ ঘণ্টায় ৪৫ ভাগ ভোট পড়েছে। কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এ টি এম কামরুল ইসলাম এ তথ্য জানান। এর আগে এদিন সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়। প্রতি দুই ঘণ্টা পর পর ভোটের হিসেব হয়। সেই মতে সকাল সাড়ে ৭টা থেকে সাড়ে ... Read More »

১১ লাখ ৪৩ হাজার পোস্টাল ব্যালট পৌঁছেছে : ইসি

১১ লাখ ৪৩ হাজার পোস্টাল ব্যালট পৌঁছেছে : ইসি

অনলাইন ডেস্ক: গণভোট ও ত্রয়োদশ সংসদ নির্বাচনে দুপুর পর্যন্ত ১১ লাখ ৪৩ হাজার ৮৪৫টি পোস্টাল ব্যালট রিটার্নিং কর্মকর্তার হাতে পৌঁছেছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ২টা পর্যন্ত এ হিসাব জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বিভিন্ন দেশে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি ব্যালট পৌঁছেছে। প্রবাসীরা ৫ লাখ ৫৪ হাজার ২৫৮টি ব্যালট সংগ্রহ করেছেন এবং এর মধ্যে ভোটদান সম্পন্ন করেছেন ৫ লাখ ৪৩ ... Read More »