Wednesday , 26 August 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ

Monthly Archives: March 2026

গণভোট অধ্যাদেশ বাতিল হচ্ছে, উঠবে না সংসদে

গণভোট অধ্যাদেশ বাতিল হচ্ছে, উঠবে না সংসদে

অনলাইন ডেস্ক: গণভোট যে অধ্যাদেশের অধীনে অনুষ্ঠিত হয়েছে, সেটিকে আর বিল আকারে সংসদে পাস করার প্রয়োজন নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। গতকাল রবিবার (২৯ মার্চ) রাতে জাতীয় সংসদ ভবনে বিশেষ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই অধ্যাদেশের ব্যবহার হয়ে গেছে। যে উদ্দেশ্যে এটি জারি করা হয়েছিল, সেই গণভোট ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। ভবিষ্যতে ... Read More »

জুলাই সনদ ও সংবিধান সংস্কারের আলোচনা নিয়ে সংসদে তুমুল বিতর্ক

জুলাই সনদ ও সংবিধান সংস্কারের আলোচনা নিয়ে সংসদে তুমুল বিতর্ক

অনলাইন ডেস্ক: জুলাই জাতীয় সনদ ও সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশের (আদেশ নম্বর ১) অনুচ্ছেদ ১০ অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদের বিশেষ অধিবেশন আহ্বানের ও আজকের অধিবেশনে সংবিধান সংস্কার পরিষদের বিষয়ে আলোচনার দাবি জানান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। এ নিয়ে সংসদে সরকারি ও বিরোধী দলের সদস্যদের মধ্যে ব্যাপক বিতর্ক হয়েছে। আজ রবিবার সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্ব শেষ হলে পয়েন্ট অব অর্ডারে কথা ... Read More »

লক্ষ্মীপুরে তরুণ নেতৃত্বের উজ্জ্বল উদাহরণ জেলা ছাত্রদল সভাপতি প্রার্থী জাহিদ

লক্ষ্মীপুরে তরুণ নেতৃত্বের উজ্জ্বল উদাহরণ জেলা ছাত্রদল সভাপতি প্রার্থী জাহিদ

মো. রবিউস সানি আকাশ স্টাফ রিপোর্টার: লক্ষ্মীপুর জেলায় তরুণ নেতৃত্বের এক উজ্জ্বল উদাহরণ হিসেবে উঠে আসছেন মো. জাহিদ চৌধুরী। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর লক্ষ্মীপুর জেলা শাখার সভাপতি পদপ্রার্থী হিসেবে তিনি ইতোমধ্যে সংগঠনের ভেতরে ও বাইরে নিজের কর্মদক্ষতা, সততা এবং সমাজসেবামূলক কার্যক্রমের মাধ্যমে শক্ত অবস্থান তৈরি করেছেন। ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত মো. জাহিদ চৌধুরী দীর্ঘদিন ধরে সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন ... Read More »

সংসদের মুলতবি অধিবেশন শুরু

সংসদের মুলতবি অধিবেশন শুরু

অনলাইন ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদের মুলতবি অধিবেশন শুরু হয়েছে। রবিবার (২৯ মার্চ) বেলা ৩টায় সংসদের অধিবেশন শুরু হয়। গত ১৫ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ২৯ মার্চ পর্যন্ত মুলতবি ঘোষণা করা হয়েছিল। এই অধিবেশন উত্তপ্ত হয়ে উঠতে পারে ‘জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন’ এবং ‘গণভোট অধ্যাদেশ-২০২৫’ নিয়ে। বিরোধী দল জামায়াতসহ তাদের জোটের সদস্যরা এ বিষয়ে আলোচনার দাবি করেছেন। ... Read More »

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে আহত ১১

ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে আহত ১১

বিদেশ ডেস্ক: ইসরায়েলের একটি গ্রামে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় গতকাল শনিবার ১১ জন আহত হয়েছে। দেশটির চিকিৎসকদের বরাতে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। ইরানের ওই ক্ষেপণাস্ত্রটি মধ্য ইসরায়েলের এশতাওল গ্রামে আঘাত হানে। এশতাওল গ্রাম বেইত শেমেশের কাছে অবস্থিত। যুদ্ধের শুরুতে এই এলাকায় একটি ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাতে ৯ জন নিহত হয়েছিল। যার মধ্যে চারটি শিশু রয়েছে।এএফপির ফুটেজে দেখা গেছে, গতকাল শনিবারের ... Read More »

‘মুক্তিযুদ্ধ ও চব্বিশকে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা হয়েছে’

‘মুক্তিযুদ্ধ ও চব্বিশকে মুখোমুখি দাঁড় করানোর চেষ্টা হয়েছে’

অনলাইন ডেস্ক: প্রধানমন্ত্রীর তথ্য ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেছেন, ‘৫ আগস্টের পর মুক্তিযুদ্ধ ও ২৪-কে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। কিন্তু আমি বিশ্বাস করি, ২৪ হলো ৭১-এর এক্সটেনশন।’ শনিবার (২৮ মার্চ) রাজধানীর বাংলামোটরে অবস্থিত বিশ্বসাহিত্য কেন্দ্রে আয়োজিত ত্রৈমাসিক ম্যাগাজিন ‘টিফিন’-এর স্বাধীনতা দিবস সংখ্যার মোড়ক উন্মোচন ও ‘তরুণ প্রজন্মের চোখে স্বাধীনতার আকাঙ্ক্ষা’ শীর্ষক আলোচনাসভায় তিনি এসব ... Read More »

ভ্যাট অব্যাহতি পেয়েও শর্ত মানেনি ইউনূসের গ্রামীণ ডিস্ট্রিবিউশন

ভ্যাট অব্যাহতি পেয়েও শর্ত মানেনি ইউনূসের গ্রামীণ ডিস্ট্রিবিউশন

অনলাইন ডেস্ক: দেশে উৎপাদনমুখী প্রতিষ্ঠানকে উৎসাহিত করতে বাজেটে বিভিন্ন খাতে ভ্যাট অব্যাহতি সুবিধা দিয়ে আসছে সরকার। এরই ধারাবাহিকতায় জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) মোবাইল ফোনসেট (স্মার্ট ও ফিচার ফোন) উৎপাদন উৎসাহিত করতে দেশের বিভিন্ন কম্পানিকে ভ্যাট অব্যাহতি দিয়েছে। এমন একটি প্রতিষ্ঠান অন্তর্বর্তী সরকারের সদ্য সাবেক প্রধান উপদেষ্টা ড. ইউনূসের গ্রামীণ ডিস্ট্রিবিউশন কম্পানি। কম্পানিটিকে ৫০ শতাংশ ব্যাটারি ও চার্জার উৎপাদন করার শর্তে ... Read More »

মার্কিন সেনারা ইরানের মাটিতে প্রবেশ করলে ‘কফিনে’ ফিরে যাবে

মার্কিন সেনারা ইরানের মাটিতে প্রবেশ করলে ‘কফিনে’ ফিরে যাবে

অনলাইন ডেস্ক: ইরানে কয়েক সপ্তাহব্যাপী স্থল অভিযানের প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন। নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তাদের বরাত দিয়ে এমন তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াশিংটন পোস্ট। এদিকে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য স্থল অভিযানের বিষয়ে দেশটিকে হুঁশিয়ারি দিয়েছে ইরানের সংবাদমাধ্যম তেহরান টাইমস। পত্রিকাটি ওই প্রতিবেদনে শিরোনাম করেছে— ‘ওয়েলকাম টু হেল’। প্রতিবেদনে বলা হয়েছে, কোনো মার্কিন সেনা ইরানের মাটিতে প্রবেশ করলে ফিরে যাবে শুধু ‘কফিনে’।রবিবার (২৯ ... Read More »

আসিফ মাহমুদকে গ্রেপ্তার করে রাজসাক্ষী করা দরকার : এম এ আজিজ

আসিফ মাহমুদকে গ্রেপ্তার করে রাজসাক্ষী করা দরকার : এম এ আজিজ

অনলাইন ডেস্ক: ফিন্যান্সিয়াল পোস্টের উপদেষ্টা সম্পাদক এবং সিনিয়র সাংবাদিক এম এ আজিজ বলেছেন, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে পাকড়াও করলে ডিপ স্টেট কোনটা, কার পরামর্শে করা হলো তা জানা যাবে। তাকে তো রাজসাক্ষী করা যাবে। ড. ইউনূস সংসদ অধিবেশন ডাকলে দর্শক গ্যালারিতে গিয়ে বসে থাকে, কত ছোট লোক। এখনো তার হয়তো ভিতরে সুপ্ত আকাঙ্ক্ষা রয়েছে। সজীব ভূঁইয়াকে এখনই গ্রেপ্তার করে রাজসাক্ষী ... Read More »

সরকারি সফরে যুক্তরাষ্ট্রে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

সরকারি সফরে যুক্তরাষ্ট্রে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান

অনলাইন ডেস্ক: সরকারি সফরে যুক্তরাষ্ট্রের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। গতকাল শনিবার (২৮ মার্চ) তিনি ঢাকা ত্যাগ করেন বলে আজ রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। সেনাপ্রধানের এই সফরে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অসামান্য অবদানের স্বীকৃতিসহ দ্বিপক্ষীয় সামরিক সহযোগিতার বিভিন্ন বিষয় গুরুত্ব পাবে। সফরকালে সেনাবাহিনী প্রধান জর্জিয়া স্টেট ক্যাপিটল-এর একটি বিশেষ অনুষ্ঠানে অংশ নেবেন। ... Read More »