Wednesday , 26 August 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ

Monthly Archives: March 2026

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ও সালাহউদ্দিন আহমদ

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ও সালাহউদ্দিন আহমদ

অনলাইন ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমানের অনুপস্থিতিতে তার বিকল্প হিসেবে সংসদীয় দায়িত্ব পালনের জন্য নির্দিষ্ট মন্ত্রীদের নাম চূড়ান্ত করেছে সরকার। মঙ্গলবার (১৭ মার্চ) রাতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের কার্যক্রম পরিচালনার দায়িত্বে থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং বিএনপির স্থায়ী কমিটির ... Read More »

লারিজানি হত্যার প্রতিশোধ নিতে তেল আবিবে ক্লাস্টার বোমা নিক্ষেপ ইরানের

লারিজানি হত্যার প্রতিশোধ নিতে তেল আবিবে ক্লাস্টার বোমা নিক্ষেপ ইরানের

বিদেশ ডেস্ক: ইরানের নিরাপত্তা প্রধান আলী লারিজানিকে হত্যার প্রতিশোধ হিসেবে ইরান ইসরায়েলে ক্লাস্টার ওয়ারহেডযুক্ত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছে,  বুধবার তেল আবিবকে লক্ষ্যবস্তু করেছে তারা। ইসরায়েল বলেছে, ইরান বারবার ক্লাস্টার ওয়ারহেড ব্যবহার করেছে। এই ক্ষেপণাস্ত্র মাঝ-আকাশে একাধিক ছোট ছোট বিস্ফোরণ ঘটায় এবং একটি বিস্তৃত এলাকায় ছড়িয়ে পড়ে। ফলে তা প্রতিহত করা কঠিন হয়ে যায়। মঙ্গলবার রাতে জনবহুল তেল আবিবে চালানো ... Read More »

জুলাইযোদ্ধা নাম ভাঙিয়ে ভূমিহীনদের জমি দখলের পাঁয়তারা

জুলাইযোদ্ধা নাম ভাঙিয়ে ভূমিহীনদের জমি দখলের পাঁয়তারা

অনলাইন ডেস্ক: ২৪-এ জুলাইয়ের গণ-আন্দোলনে খুব অল্প সময়েই দেশে অপশাসনের পতন ঘটে। পালিয়ে যান স্বৈরাচার সরকার। আর এই আন্দোলনে যারা ফ্রন্টলাইনে ছিলেন তাদের জুলাইযোদ্ধা হিসেবে স্বীকৃতি দেয় সরকার। তবে তাদের এই তুমুল আন্দোলনের ফাঁকেই এক শ্রেণির সুবিধাবাদী মানুষ জুলাইযোদ্ধার মুখোশ পরে চালিয়ে গেছে নজিরবিহীন অপকর্ম। তেমনি একজনের খোঁজ মিলেছে রাজশাহীতে। জুলাইযোদ্ধা নামধারী এই ব্যক্তির নাম গোলাম রাব্বানী। তিনি একটি বেসরকারি ... Read More »

শাহ আমানত বিমানবন্দরে বাতিল ফ্লাইটের সংখ্যা বেড়ে ১৩৭

শাহ আমানত বিমানবন্দরে বাতিল ফ্লাইটের সংখ্যা বেড়ে ১৩৭

অনলাইন ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধাবস্থা তীব্রতর হওয়ায় চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল পুনরায় স্থবির হয়ে পড়েছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই সংকটে মঙ্গলবার (১৭ মার্চ) পর্যন্ত সর্বমোট ১৩৭টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। ​বিমানবন্দর সূত্রে জানা যায়, মধ্যপ্রাচ্যের আকাশসীমায় অস্থিরতার কারণে মঙ্গলবার সারাদিন বিমানবন্দরে বিভিন্ন এয়ারলাইনসের ৯টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করতে হয়েছে। এর মধ্যে বিমান ... Read More »

‘ভর্তিতে লটারি পদ্ধতি বাতিলে দুর্নীতি, স্বজনপ্রীতি ও কোচিং ব্যবসা বাড়বে’

‘ভর্তিতে লটারি পদ্ধতি বাতিলে দুর্নীতি, স্বজনপ্রীতি ও কোচিং ব্যবসা বাড়বে’

অনলাইন ডেস্ক: ভর্তিতে লটারি পদ্ধতি বাতিলে দুর্নীতি, স্বজনপ্রীতি ও কোচিং ব্যবসা বাড়বে বলে মনে করেন জাতীয় শিক্ষা সংস্কৃতি আন্দোলনের নেতারা। তারা ভর্তি ক্ষেত্রে লটারি পদ্ধতি বাতিলের প্রতিবাদ জানিয়ে বলেছেন, অবিলম্বে সরকারকে এই সিদ্ধান্ত হতে সরে আসতে হবে। মঙ্গলবার (১৭ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের আহ্বায়ক মাহমুদ সেলিম ও সদস্যসচিব রুস্তম আলী খোকন বলেন, শিক্ষাবিদ ও অভিভাবকদের সম্মিলিত দাবির প্রেক্ষিতে ... Read More »

শিক্ষার সংকট নকলে নয়

শিক্ষার সংকট নকলে নয়

অনলাইন ডেস্ক: আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষায় নকল রুখতে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের ‘হেলিকপ্টার অভিযান’ ও ‘জিরো টলারেন্স’ নীতি শিক্ষাঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। মন্ত্রীর এই পুরনো স্টাইলে ফিরে যাওয়া শিক্ষা সংশ্লিষ্টদের মনে একটি বাড়তি সতর্কবার্তা দেবে— এটা যেমন সত্য, তেমনি সত্য ২০২৬ সালের বাংলাদেশে শিক্ষার সংকট কেবল ‘নকল’ করার মধ্যে সীমাবদ্ধ নেই। বরং আমাদের ... Read More »

ইফতার শেষে নিষিদ্ধ ছাত্রলীগের জয় বাংলা স্লোগান

ইফতার শেষে নিষিদ্ধ ছাত্রলীগের জয় বাংলা স্লোগান

অনলাইন ডেস্ক: পাবনার ভাঙ্গুড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের ইফতারের আয়োজন ও জয় বাংলা স্লোগানের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সোমবার (১৬ মার্চ) রাতে সম্রাট ইমরান সিরাজ নামে এক যুবকের আইডি থেকে এই ভিডিও পোস্ট করা হয়। পোস্টে ওই যুবক লেখেন—‘পাবনা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সীমান্তের নির্দেশনায় ভাঙ্গুড়া উপজেলা ছাত্রলীগের ইফতার। ইফতার শেষে জয় বাংলা স্লোগানে মুখরিত। ভিডিওতে দেখা যায়, অর্ধশতাধিক ... Read More »

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন আজ

অনলাইন ডেস্ক: আজ ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন। ১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন তিনি। বাঙালি জাতির স্বাধীনতাসংগ্রাম ও বাংলাদেশের অভ্যুদয়ে তাঁর অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে আছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভাষা আন্দোলন থেকে শুরু করে বাঙালির স্বাধিকার আন্দোলনের প্রতিটি গুরুত্বপূর্ণ অধ্যায়ে অবদান রেখেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়ে তিনি বাঙালির স্বাধীনতার আকাঙ্ক্ষাকে ... Read More »

বাংলাদেশে ঈদুল ফিতর কবে, যা জানা গেল

বাংলাদেশে ঈদুল ফিতর কবে, যা জানা গেল

অনলাইন ডেস্ক: দীর্ঘ এক মাসের সিয়াম সাধনার মাধ্যমে শেষ হতে যাচ্ছে পবিত্র রমজান মাস। আজ মঙ্গলবার (১৭ মার্চ) দেশে শুরু হয়েছে সরকারি ছুটি। এ ছাড়া বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানেও শুরু হয়েছে ঈদের ছুটি। প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে গ্রামে ফিরছে মানুষ। মধ্যপ্রাচ্য ও আরব বিশ্বের বেশ কিছু দেশে শুক্রবার (২০ মার্চ) ঈদ উদযাপনের সম্ভাবনা রয়েছে। সংযুক্ত আরব আমিরাতের জাতীয় ... Read More »

ঈদযাত্রার প্রথম দিনে চাপ বেড়েছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে

ঈদযাত্রার প্রথম দিনে চাপ বেড়েছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে

অনলাইন ডেস্ক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ থেকে শুরু হয়েছে টানা সাত দিনের ছুটি। এরই মাঝে ঘরমুখো মানুষ রাজধানী ছাড়তে শুরু করায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। তবে কুমিল্লার প্রায় ১০৪ কিলোমিটার অংশে এখনো যান চলাচল স্বাভাবিক রয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) সকালে সড়কের বিভিন্ন পয়েন্ট পরিদর্শনে দেখা যায়, যানজট না থাকলেও পূর্বের তুলনায় পরিবহনের চাপ বৃদ্ধি পেয়েছে। হাইওয়ে পুলিশ ও ... Read More »