Tuesday , 28 July 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ

Monthly Archives: June 2026

প্রকল্পের কাজ যথাসময়ে সম্পন্ন করার নির্দেশ তথ্যমন্ত্রীর

প্রকল্পের কাজ যথাসময়ে সম্পন্ন করার নির্দেশ তথ্যমন্ত্রীর

অনলাইন ডেস্কঃ তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন মন্ত্রণালয়ের আওতাধীন চলমান উন্নয়ন প্রকল্পসমূহের কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। মঙ্গলবার (২ জুন) মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত ২০২৫-২৬ অর্থ বছরের সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (আরএডিপি) আওতাধীন প্রকল্পগুলোর সর্বশেষ অগ্রগতি পর্যালোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ নির্দেশনা দেন। এ সময় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের ... Read More »

নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা

নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা

অনলাইন ডেস্কঃ যশোরের বেনাপোল বাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। হামলায় চারজন আহত হয়েছেন বলে দাবি করেছে দলটি। বুধবার (৩ জুন) দুপুর সোয়া ১টার দিকে এ হামলার ঘটনা ঘটে। আহতদের মধ্যে রয়েছেন- ছাত্রশক্তি নেতা খান মিফতাহুল মোস্তাফিজ অমিত, তাসকিন আহমেদ তাজিম ও যুবশক্তি নেতা রুপম আহসান অর্নব। তবে হামলার সময় গাড়িতে থাকা এনসিপির মুখ্য ... Read More »

তাপপ্রবাহের মধ্যে বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

তাপপ্রবাহের মধ্যে বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

অনলাইন ডেস্কঃ রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে দেশের কয়েকটি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এজন্য নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। বুধবার (৩ জুন) আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও ... Read More »

পার্বত্য মন্ত্রীর পদত্যাগ নিয়ে মুখ খুললেন বিএনপি নেতা

পার্বত্য মন্ত্রীর পদত্যাগ নিয়ে মুখ খুললেন বিএনপি নেতা

অনলাইন ডেস্কঃ পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা-সমালোচনার মধ্যে এ বিষয়ে বক্তব্য দিয়েছেন কেন্দ্রীয় বিএনপির উপজাতিবিষয়ক সহসম্পাদক ও সাবেক সেনা কর্মকর্তা মনীষ দেওয়ান। তিনি দাবি করেন, রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়ন সুপারিশকে কেন্দ্র করেই মন্ত্রীকে পদত্যাগ করতে হয়েছে। মঙ্গলবার (২ জুন) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে মনীষ দেওয়ান এ দাবি করেন। পোস্টে ... Read More »

শান্তি আলোচনা বন্ধের হুমকি গালিবাফের

শান্তি আলোচনা বন্ধের হুমকি গালিবাফের

আন্তর্জাতিক ডেস্কঃ লেবাননে ইসরাইলের হামলা অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান শান্তি আলোচনা বন্ধের হুমকি দিয়েছে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ।   মঙ্গলবার (২ জুন) লেবাননের পার্লামেন্ট স্পিকার নাবিহ বেরি’র সঙ্গে এক ফোনালাপে গালিবাফ এ কথা বলেন।  খবর বার্তা সংস্থা মেহের’র। তিনি বর্তমানে পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনায় ইরানের আলোচক দলের নেতৃত্ব দিচ্ছেন। ফোনালাপে গালিবাফ বলেন, ইরান ও লেবাননের সম্পর্ক ... Read More »

ভুয়া প্রতিশ্রুতিতে ৩০ বাংলাদেশিকে রাশিয়ায় প্রেরণ, তিন এজেন্সির লাইসেন্স প্রত্যাহার

ভুয়া প্রতিশ্রুতিতে ৩০ বাংলাদেশিকে রাশিয়ায় প্রেরণ, তিন এজেন্সির লাইসেন্স প্রত্যাহার

অনলাইন ডেস্কঃ উচ্চ বেতন এবং বিভিন্ন সুযোগ-সুবিধার প্রলোভন দেখিয়ে প্রতারণামূলকভাবে ৩০ জন বাংলাদেশি যুবককে রাশিয়ায় প্রেরণের অভিযোগে ৩টি এজেন্সির লাইসেন্স প্রত্যাহার ও তাদের জামানত বাজেয়াপ্ত করা হয়েছে। সোমবার (১ জুন) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর নির্দেশে আর এস ইন্টারন্যাশনাল (আরএল-১৪২৮) এবং জাবাল-ই-নূর (আরএল-২৫০৫) এবং টিএস ওভারসিস লিমিটেড (আরএল-১৭৫৫) নামে ৩টি রিক্রুটিং এজেন্সির লাইসেন্স প্রত্যাহার এবং জামানত ... Read More »

স্বেচ্ছাসেবী সংগঠনকে নৈতিক মূল্যবোধ বিনির্মাণে এগিয়ে আসতে হবে: তথ্য প্রতিমন্ত্রী

স্বেচ্ছাসেবী সংগঠনকে নৈতিক মূল্যবোধ বিনির্মাণে এগিয়ে আসতে হবে: তথ্য প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্কঃ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, সমাজসেবা ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, সরকারের পাশাপাশি এসব সংগঠনগুলো সমাজের নৈতিক মূল্যবোধ বিনির্মাণে এগিয়ে আসতে হবে। সোমবার রাজধানীর বনানীতে শেরাটন হোটেলে অনুষ্ঠিত লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট ৩১৫এ৩-এর ষষ্ঠ বার্ষিক ডিস্ট্রিক্ট কনভেনশনের ব্যাংকুয়েট সেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, জনকল্যাণে নিবেদিত ... Read More »

‘বোন, দরজাটা খুলে দে’, বারবার বললেও খোলেনি স্বপ্না

‘বোন, দরজাটা খুলে দে’, বারবার বললেও খোলেনি স্বপ্না

অনলাইন ডেস্কঃ রাজধানীর পল্লবীতে আট বছরের শিশুকে ধর্ষণ করে হত্যার ঘটনায় করা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।  মঙ্গলবার (২ জুন) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে মামলার দ্বিতীয় সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন ভুক্তভোগী শিশুটির মা পারভীন আক্তার। সাক্ষ্যে তিনি আদালতকে বলেন, ঘটনার দিন বাসায় রান্না করছিলেন তিনি। রান্নার শেষ পর্যায়ে এসে মেয়েকে খুঁজে না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন। এ সময় বড় ... Read More »

লক্ষ্মীপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অসহায় পরিবারকে ১০ লাখ টাকা সহায়তা

লক্ষ্মীপুরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অসহায় পরিবারকে ১০ লাখ টাকা সহায়তা

মো. রবিউস সানি আকাশ স্টাফ রিপোর্টারঃ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে লক্ষ্মীপুরের ছয়টি উপজেলার অসহায় পরিবারের মাঝে নগদ ১০ লাখ টাকার মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। সোমবার (১ জুন) দুপুরে সদর উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে এ সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের এমপি ও জামায়াতে ইসলামীর ... Read More »

পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কথা হয়নি ইরানের

পারমাণবিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে কথা হয়নি ইরানের

আন্তর্জাতিক ডেস্কঃ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি দাবি করেছেন, ইরান পারমাণবিক অস্ত্র না বানানোর বিষয়ে সম্মত হয়েছে। তবে ওই দাবি প্রত্যাখান করেছে তেহরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এমন কোনো কথাই হয়নি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে দেশটির পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো আলোচনা চলছে না। তারা চায় এই যুদ্ধের স্থায়ী সমাধান। মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেন, ইরান এই মুহূর্তে ... Read More »